আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

টিকা নিতে অনিচ্ছুক স্বাস্থ্যসেবীরা!

টিকা নিতে অনিচ্ছুক স্বাস্থ্যসেবীরা!

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে টিকাদান কর্মসূচির প্রথমধাপে করোনা রোগীদের সেবায় কাজ করা স্বাস্থ্যসেবীদের ফাইজার ও বায়োএনটেকের টিকাটি দেওয়া হচ্ছে। তবে স্বাস্থ্যসেবীদের মধ্যে অনেকেই টিকা নিতে অনীহা প্রকাশ করছেন বলে জানা গেছে।

টাহেমা কাউন্টির সেইন্ট এলিজাবেথ কমিউনিটি হাসপাতালগুলোর মোট স্বাস্থ্যসেবীর অর্ধেক টিকা নিতে সম্মত হয়েছেন। মিশন হিলসের হলি ক্রস মেডিকেল সেন্টারের স্বাস্থ্যসেবীদের মধ্যে প্রতি পাঁচজনে একজন টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছেন। লস এঞ্জেলেসে মোট স্বাস্থ্যসেবীদের ২০ থেকে ৪০ শতাংশ টিকা নিতে অস্বীকৃতি জানান। রিভারসাইড কাউন্টিতেও টিকা নিতে অনীহা প্রকাশ করেন বলে নিশ্চিত করেছে কাউন্টি পাবলিক হেলথের কর্মকর্তারা।

স্বাস্থ্যসেবীরা টিকা নিতে অনীহা জানানোয় বেশ বড় ধাক্কা খেয়েছেন টিকা আবিষ্কারে কাজ করা বিশেষজ্ঞরা। তাঁরা ধারণা করেছিলেন, টিকা বিষয়ে জনমনে আস্থা তৈরি করতে স্বাস্থ্যসেবীরাই প্রথমে এগিয়ে আসবেন।

ট্রায়ালে এই টিকা দুইটির কার্যকারিতা বেশ ভালোভাবেই পরীক্ষা করে দেখেছেন বিশেষজ্ঞরা। যাদের অনেক বেশি এলার্জির সমস্যা রয়েছে, তারা ছাড়া অন্য সবাই টিকাটি নিতে পারবে। এলার্জি ছাড়া এই টিকা দুইটির অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

তবে টিকা নিতে অনীহা প্রকাশ করা অনেকেই বেশ জোরালো যুক্তি দাঁড় করিয়েছেন। স্বাস্থ্যসেবীদের মধ্যে অনেকে আছেন যারা গর্ভবতী, তাই অনেকে এই টিকা নিতে চাইছেন না পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়ে।

গর্ভাবস্থায় টিকাটি নেওয়া কতোটা নিরাপদ, এই বিষয়ে এখনো বিস্তারিত গবেষণার বাকি রয়েছে। তবে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল জানায়, গর্ভবতী মায়েদের জন্য টিকাটি কোনো ঝুঁকি বয়ে আনবে না৷

এছাড়া অনেক স্বাস্থ্যকর্মীরা বলছেন, অনেক দিন ধরেই ভাইরাসটির সংস্পর্শে থেকে কাজ করায় তাদের শরীরে ইতোমধ্যে ইমিউনিটি গড়ে উঠেছে। তাই তাদের টিকা নেওয়ার প্রয়োজন নেই।

এক জরিপে দেখা গেছে, প্রায় ২৭ শতাংশ স্বাস্থ্যসেবী টিকা নিতে অনীহা প্রকাশ করেছেন। এর মধ্যে অধিকাংশ স্বাস্থ্যসেবী তড়িঘড়ি করে টিকা অনুমোদনের বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত