আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

করোনার টিকা নিয়ে অসুস্থ চিকিৎসক

করোনার টিকা নিয়ে অসুস্থ চিকিৎসক

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার ও বায়োএনটেকের তৈরি করোনার টিকা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক চিকিৎসক।

ম্যাক্সিকোর নিয়োভো লিওনের একটি স্বাস্থ্যকেন্দ্রের একজন নারী চিকিৎসক টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে জরুরি বিভাগে ভর্তি করানো হয়।

কর্তৃপক্ষ জানায়, টিকা নেওয়ার পর থেকেই ওই চিকিৎসকের খিঁচুনি, শ্বাসকষ্ট ও এলার্জির সমস্যা দেখা দেয়। অসুস্থ চিকিৎসকের নাম প্রকাশ থেকে বিরত রয়েছে কর্তৃপক্ষ।

ম্যাক্সিকোর স্বাস্থ্যমন্ত্রী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জানা গেছে অসুস্থ চিকিৎসকের ব্রেইন ও স্পাইনাল কর্ডে সমস্যা হয়েছে। তাঁর আগে থেকেই এলার্জিজনিত সমস্যা ছিলো। তবে টিকাটির ক্লিনিক্যাল ট্রায়ালে ব্রেইন ও স্পাইনাল কর্ডে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো রেকর্ড নেই।

ফাইজার ও বায়োএনটেক এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে ইউএস সেন্টারস ফর ডিজিজ এন্ড কন্ট্রোল (সিডিসি) মারাত্মক এলার্জির সমস্যা রয়েছে এমন বাসিন্দাদের জন্য ভ্যাকসিন ব্যবহার বিষয়ে নীতিমালা প্রকাশ করেছে।

সিডিসির নীতিমালা অনুযায়ী, যাদের আগে থেকেই মারাত্মক এলার্জির সমস্যা রয়েছে, তাদের টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। মারাত্মক এলার্জি সমস্যা মানে যাদের  অতীতে এলার্জির কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে বা নিয়মিত ওষুধ সেবন করতে হয়েছে, তাদের ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হবে। মূলত ফাইজার ও বায়োএনটেকের তৈরি এই টিকাটি ২১ দিন পরপর দুই ডোজ প্রয়োগ করতে হয়।

এছাড়া সিডিসি আরো জানায়, টিকা তৈরির কোনো উপাদানে যদি কারো এলার্জি থেকে থাকে, সেক্ষেত্রে টিকা গ্রহণ করা উচিত হবে না। প্রয়োজনে টিকা গ্রহণের আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে বেশকয়েক জনের শরীরে ফাইজার ও বায়োএনটেকের টিকাটি প্রয়োগের ফলে এলার্জির প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ)।

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এখন করোনার বিরুদ্ধে দুইটি অনুমোদিত টিকা রয়েছে৷ ফাইজার ও বায়োএনটেকের টিকা এবং মডার্নার টিকা একই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে৷ তাই এফডিএ মডার্নার টিকার ক্ষেত্রেও একই নীতিমালা কার্যকর হবে বলে জানিয়েছে।

এদিকে, ম্যাক্সিকোতে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ১ লাখ ২৬ হাজার ৫০০ জন বাসিন্দা। গত বছরের ২৪ তারিখ থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে দেশটিতে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত