আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

নতুন স্ট্রেইনের বিরুদ্ধে কার্যকরী মডার্নার টিকা: কর্তৃপক্ষ

নতুন স্ট্রেইনের বিরুদ্ধে কার্যকরী মডার্নার টিকা: কর্তৃপক্ষ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না দাবি করেছে, যুক্তরাজ্য ও সাউথ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন স্ট্রেইনের বিরুদ্ধে তাদের তৈরি টিকা কার্যকরী হবে।

সোমবার (২৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি দাবি করেছে, 'আমাদের তৈরি টিকার দুই ডোজ করোনার নতুন শনাক্ত হওয়া স্ট্রেইন B.1.1.7 এর বিরুদ্ধে কার্যকর হবে'।

মডার্না কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার এই  স্ট্রেইন নিয়ে মডার্না ইতোমধ্যে গবেষণা এবং পর্যালোচনা  করেছে। এতে দেখা গেছে, মডার্নার তৈরি এই টিকার
বিরুদ্ধে নতুন স্ট্রেইনটি কোনো 'উল্লেখযোগ্য' ভূমিকা রাখতে পারবে না।

এর আগে বিভিন্ন উৎস দাবি করেছে, নতুন শনাক্ত হওয়া এই স্ট্রেইনটি করোনার টিকা দিয়েও থামানো যাবে না। টিকা নিলেও এই স্ট্রেইনটিতে আক্রান্তের সম্ভাবনা রয়েছে। তবে এই দাবীর স্বপক্ষে এখনো পর্যন্ত কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে মডার্না জানায়, পূর্বের রূপগুলির তুলনায় দক্ষিণ আফ্রিকাতে আবিষ্কৃত স্ট্রেইনে ছয় গুণ হ্রাসকারী 'টিটারস' লক্ষ্য করা গেছে। তবে এই স্ট্রেইনের বিরুদ্ধে টিকার কার্যক্ষমতা নিয়ে কোনো তারতম্য হবে না।

এদিকে, ডিউক ইউনিভার্সিটিতে কর্মরত সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডেভিড মোনটেফায়োরি মডার্নার টিকা বিষয়ে বলেন, 'আমি আশাবাদী নতুন স্ট্রেইনের বিরুদ্ধে মডার্নার তৈরি টিকা কার্যকর হবে। তবে এই বিষয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না'।

উল্লেখ্য, করোনার নতুন এই স্ট্রেইনটি সর্বপ্রথম সাউথ আফ্রিকায় শনাক্ত হয়েছে। এরপর যুক্তরাজ্য, দুবাইসহ বিভিন্ন দেশে এটি শনাক্ত হয়েছে।

করোনার গতানুগতিক ভাইরাসটি থেকে নতুন স্ট্রেইন B.1.1.7 আরো ঝুঁকিপূর্ণ ও মানুষ থেকে মানুষে আরো দ্রুত ছড়াতে পারে বলে জানা গেছে। তবে এটি প্রাণঘাতি নয় বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। সাধারণত যেসব অঞ্চলে আক্রান্তের সংখ্যা বেশি, সেখানেই এই স্ট্রেইনটির সংক্রমণ সনাক্ত হচ্ছে।

নতুন এই স্ট্রেইন মোকাবেলায় করোনার মতো একই স্বাস্থ্যবিধি পালন করতে হবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তারা। বাসিন্দাদের জনসমাগম এড়িয়ে চলা, হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা ও ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন তাঁরা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত