আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

যুক্তরাষ্ট্রে করোনায় সর্বোচ্চ প্রাণহানি চলতি মাসে!

যুক্তরাষ্ট্রে করোনায় সর্বোচ্চ প্রাণহানি চলতি মাসে!

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে করোনার শুরু থেকে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চলতি মাস জানুয়ারিতে।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সূত্র মতে, জানুয়ারি মাসের মঙ্গলবার (২৬ জানুয়ারি) পর্যন্ত দেশজুড়ে মারা গেছে ৭৯ হাজার জন। গত বছরের ডিসেম্বর মাসের মৃতের সংখ্যা থেকে হাজার খানেক মৃত্যু বেশি হয়েছে ইতোমধ্যে।

ক্রমবর্ধমান মৃতের সংখ্যা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র জুড়ে টিকাদান কার্যক্রমের ব্যাপ্তি বাড়ানো জরুরি হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে সেই লক্ষ্যে কাজ শুরু করেছে বাইডেন প্রশাসন।

মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেনের কোভিড-১৯ পরিকল্পনার সমন্বয়কারী জেফ জেইন্টস জানান, আগামী সপ্তাহ থেকে টিকাদান কার্যক্রমের ব্যপ্তি ১৬ শতাংশ বাড়ানো হবে।

জো বাইডেন তাঁর প্রেসিডেন্সির প্রথম ১০০ দিনে ১০ কোটি ডোজ টিকা প্রদান করার পরিকল্পনা প্রকাশ করেছেন। সেই সাথে প্রথম ১০০ দিনে মাস্ক ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছেন।

বাইডেন জানিয়েছেন, ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার ও মডার্নার কাছ থেকে আরো অনেক টিকা কিনে নেওয়া হবে।

তবে যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দাকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে কয়েক মাস সময় লেগে যাবে বলে জানান প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেছেন, টিকা ক্রয়ের পর প্রায় ৩০০ মিলিয়ন আমেরিকানকে টিকাদান কর্মসূচির আওতাভূক্ত করতে আগামী গ্রীষ্ম পর্যন্ত সময় লেগে যাবে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত