আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

আরিজোনায় তিনজনের দেহে শনাক্ত যুক্তরাজ্যের স্ট্রেইন

আরিজোনায় তিনজনের দেহে শনাক্ত যুক্তরাজ্যের স্ট্রেইন

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা সম্প্রতি জানিয়েছেন, আগামী দিনগুলোতে করোনার নতুন স্ট্রেইনগুলো ছড়ি ঘুরাবে দেশজুড়ে। ইতোমধ্যে এই কথার প্রমাণ মিলতে শুরু করেছে।

আরিজোনায় তিনজনের দেহে যুক্তরাজ্যে সংক্রমণ ছড়ানো করোনার স্ট্রেইন B.1.1.7 শনাক্ত হয়েছে৷

শুক্রবার (২৯ ডিসেম্বর) আরিজোনা ডিপার্টমেন্ট অব হেলথ সার্ভিস, মারিকোপা কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথসহ অন্যান্য আরো হেলথ এজেন্সি এই খবর গণমাধ্যমে প্রকাশ করেছে।

তবে নতুন স্ট্রেইনে আক্রান্ত রোগীদের ব্যাপারে অন্য আর কোনো তথ্য দেওয়া থেকে বিরত থাকে হেলথ এজেন্সিগুলো।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সূত্র মতে, সাধারণ স্ট্রেইন থেকে নতুন এই স্ট্রেইনটি আরো অনেক দ্রুত গতিতে ছড়াতে পারে। সত্তরটি দেশে ইতোমধ্যে এই স্ট্রেইন ছড়িয়ে গেছে।

এছাড়া সিডিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৩০টি স্থানে ইউকের নতুন স্ট্রেইনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৩৪ জন। গত বছরের শেষের দিকে যুক্তরাজ্যে নতুন স্টেইন প্রথমবার শনাক্ত হয়েছে।

এদিকে, ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্না দাবি করেছে, যুক্তরাজ্য ও সাউথ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন স্ট্রেইনের বিরুদ্ধে তাদের তৈরি টিকা কার্যকরী হবে।

প্রতিষ্ঠানটি দাবি করেছে, 'আমাদের তৈরি টিকার দুই ডোজ করোনার নতুন শনাক্ত হওয়া স্ট্রেইন B.1.1.7 এর বিরুদ্ধে কার্যকর হবে'।

মডার্না কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার এই স্ট্রেইন নিয়ে মডার্না ইতোমধ্যে গবেষণা এবং পর্যালোচনা করেছে। এতে দেখা গেছে, মডার্নার তৈরি এই টিকার বিরুদ্ধে নতুন স্ট্রেইনটি কোনো 'উল্লেখযোগ্য' ভূমিকা রাখতে পারবে না।

এর আগে বিভিন্ন উৎস দাবি করেছে, নতুন শনাক্ত হওয়া এই স্ট্রেইনটি করোনার টিকা দিয়েও থামানো যাবে না। টিকা নিলেও এই স্ট্রেইনটিতে আক্রান্তের সম্ভাবনা রয়েছে। তবে এই দাবীর স্বপক্ষে এখনো পর্যন্ত কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত