আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

করোনায় সর্বোচ্চ মৃত জানুয়ারিতে, তবে কমছে সংক্রমণ

করোনায় সর্বোচ্চ মৃত জানুয়ারিতে, তবে কমছে সংক্রমণ

ছবি: এলএবাংলাটাইমস

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে চলতি বছরের জানুয়ারিতে। অন্য ভাবে বললে, করোনায় সবচেয়ে প্রাণঘাতি মাস হলো এই জানুয়ারি।

কোভিড ট্র‍্যাকিং প্রজেক্ট অনুসারে, জানুয়ারি মাসে ৯৫ হাজার ১৩ জন বাসিন্দা করোনায় মারা গেছেন। এর আগে সর্বোচ্চ মৃতের মাস গত বছরের ডিসেম্বর ছিলো।

জনস হপকিন্স ইউনিভার্সিটি জানাচ্ছে, গত ডিসেম্বর মাসে সর্বোচ্চ মৃতের সংখ্যা দাঁড়িয়েছিলো ৭৭ হাজার ৪৮৬ জন।

এদিকে, যুক্তরাষ্ট্রজুড়ে আক্রান্ত ও হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা অনেকাংশে কমে গেছে। গত দুই মাস পর প্রথমবারের মতো হাসপাতালে করোনা রোগীর সংখ্যা এক লাখের নিচে নেমে এসেছে৷

শনিবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের হাসপাতালজুড়ে রোগী ভর্তির সংখ্যা ছিলো ৯৭ হাজার ৫৬১ জন।

তবে আক্রান্ত ও শনাক্তের সংখ্যা কমলেও খুব দ্রুত থেমে যাবে না মৃত্যুর সংখ্যা। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানা গেছে, আগামী দুই মাসে আরো এক লাখ বিশ হাজার বাসিন্দার মৃত্যু হতে পারে।

ফলে বাসিন্দাদের আরো সতর্কভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। প্রয়োজন হলে একের অধিক মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলা আবশ্যক।

এদিকে, আসন্ন দিনগুলোতে ভয়াবহ হয়ে উঠতে পারে করোনার নতুন স্ট্রেইনগুলো। ইতোমধ্যে বিভিন্ন স্থানে নতুন স্ট্রেইন শনাক্ত হচ্ছে।

ইতোমধ্যে লস এঞ্জেলেস কাউন্টিতে 'যুক্তরাজ্যের' নতুন স্ট্রেইনে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি শনাক্ত হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) কাউন্টি পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন স্ট্রেইনে আক্রান্ত দ্বিতীয় রোগী শনাক্ত হওয়ার মানে হলো এই ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়িয়ে যাচ্ছে। ফলে বাসিন্দাদের সতর্ক থাকতে হবে৷ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷

শনিবার লস এঞ্জেলেস কাউন্টিতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯১৮ জন। এছাড়া মারা গেছে ৩১৬ জন। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ১৬ হাজার ৬৪৭ জন। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ১১ হাজার ৮৯ জন।

তবে আক্রান্তের সংখ্যা গত সপ্তাহের থেকে আগের থেকে অনেক কমেছে। গত সপ্তাহে আক্রান্তের হার ছিলো ১৫ শতাংশ। এই সপ্তাহে আক্রান্তের হার হলো ৯ দশমিক ৯ শতাংশ।

তবে হাসপাতালে রোগীর সংখ্যা আগের মতোই রয়েছে। এখন পর্যন্ত ৫ হাজার ৬৬৯ জন বাসিন্দা হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ২৬ শতাংশ বাসিন্দা জরুরি বিভাগে ভর্তি রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত