আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

ভবিষ্যতে জরুরি হয়ে উঠবে 'ভ্যাকসিন পাসপোর্ট'

ভবিষ্যতে জরুরি হয়ে উঠবে 'ভ্যাকসিন পাসপোর্ট'

ছবি: এলএবাংলাটাইমস

অদূর ভবিষ্যতে খুব জরুরি একটি দলিল হয়ে উঠতে যাচ্ছে ভ্যাকসিন পাসপোর্ট। যে কোনো দেশে ভ্রমণের জন্য কিংবা সরকারি কাজে এই ভ্যাকসিন পাসপোর্ট প্রয়োজন হতে পারে।

ইতোমধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন এক্সিকিউটিভ অর্ডারে সরকারি এজেন্সিগুলোকে অন্যান্য কাগজপত্রের সাথে ভ্যাকসিন সার্টিফিকেট সমন্বয় করার কথা জানিয়েছেন। প্রয়োজনে ডিজিটাল ভার্সন তৈরির নির্দেশনাও দেয়া হয়েছে।

সুইডিশ সরকার ইতোমধ্যে করোনার ভ্যাকসিন প্রাপ্তদের জন্য ডিজিটাল 'ভ্যাকসিন পাসপোর্ট' চালু করতে যাচ্ছে। এর ফলে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ সহজ হয়ে যাবে।

সুইডেনের তিনটি ভিন্ন প্রতিষ্ঠানকে এই ভ্যাকসিন সার্টিফিকেট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। এই উদ্যোগের সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউরোপীয় ইউনিয়নকেও সম্পৃক্ত করা হচ্ছে বলে জানা গেছে।

ভ্যাকসিনেশনের সার্টিফিকেট সামনের দিনগুলো ভ্রমণ ছাড়াও অন্যান্য আরো অনেক কাজে দরকার পড়তে পারে। বিশেষ করে সুইডেন এবং তাদের প্রতিবেশি দেশগুলো যখন সীমান্ত খুলে দেবে, তখন এই সার্টিফিকেট খুব জরুরি হয়ে পড়বে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) ডেনমার্ক সরকারও প্রায় একই ধরনের ঘোষণা দিয়েছে। তারাও ভ্যাকসিন গ্রহণ করা ব্যক্তিদের জন্য একটি ডিজিটাল পাসপোর্ট তৈরির কাজ করছে, যাতে ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরা বিনা বাধায় ভ্রমণ করতে পারেন এবং সাধারণ জীবনে তাদের কোনো কড়াকড়ির মধ্যে পড়তে না হয়।

অর্থমন্ত্রী মোর্টেন বদসকভ এই বিষয়ে জানান 'আগামী তিন থেকে চার মাসের মধ্যে ডিজিটাল করোনাভাইরাস ভ্যাকসিন পাসপোর্ট তৈরি এবং ব্যবহারযোগ্য হয়ে উঠবে। এতে ভ্রমণ সহজ হয়ে যাবে। বিশেষ করে ব্যবসাসংক্রান্ত ভ্রমণ ও সরকারি দপ্তরের ভ্রমণ আরো সহজ হবে'।

ড্যানিস সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ডিজিটাল ভ্যাকসিন পাসপোর্ট শুধু ভ্রমণের জন্য ব্যবহৃত হবে না কী অন্যান্য কাজেও ব্যবহার করা যাবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত