আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

দুইটি মাস্ক ব্যবহারে মিলবে অধিক সুরক্ষা: সিডিসি

দুইটি মাস্ক ব্যবহারে মিলবে অধিক সুরক্ষা: সিডিসি

ছবি: এলএবাংলাটাইমস

একটি মাস্ক থেকে দুইটি মাস্ক ব্যবহারে করোনার থেকে আরো অধিক সুরক্ষা পাওয়া যাবে। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) এর গবেষণায় এই তথ্য পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় গবেষকরা জানিয়েছেন, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে একটির থেকে দুইটি মাস্ক অধিক কার্যকরী। তবে এখনই সবাইকে দুইটি মাস্ক পড়তে নির্দেশ দিচ্ছেন না তারা।

বুধবার (১০ ফেব্রুয়ারি) ল্যাব পরীক্ষার ফলাফল ও প্রক্রিয়ার কথা প্রকাশ করে সিডিসি।

সিডিসি জানায়, একটি ল্যাবে দুইটি কৃত্রিম মাথা স্থাপন করে ছয় ফুট দূরত্বে রেখে একটিতে শুধু একটি মাস্ক ও অন্যটিতে দুইটি মাস্ক পড়ানো হয়।
এরপর সেখানে করোনার ভাইরাসের আয়তনের কিছু পার্টিকেল দিয়ে পরীক্ষা করা হয়।

পরীক্ষায় দেখা গেছে, একটি মাস্ক করোনা সদৃশ পার্টিকেল আটকাতে পারে ৪০ শতাংশ। অপরদিকে সার্জিকেল মাস্কের উপর যদি কাপড়ের মাস্ক পড়ানো হয়, তবে ৮০ শতাংশের বেশি পার্টিকেল আটকাবে।

আবার দুইজনেরই যদি দুইটি করে মাস্ক পড়া থাকে, তবে সুরক্ষা পাওয়া যাবে ৯৫ শতাংশ পর্যন্ত, জানান সিডিসির গবেষকরা।

সিডিসির চিকিৎসক ড. জন ব্রুকস জানান, প্রথম কাজ হচ্ছে সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করা। এরপর কাজ হলো মাস্কের মাধ্যমে সর্বোচ্চ সুরক্ষার হার বৃদ্ধি করা।

তবে এই পরীক্ষার কিছু সীমাবদ্ধতাও রয়েছে বলে জানান গবেষকরা। তাঁরা শুধু একটি নির্দিষ্ট ব্র‍্যান্ডের কাপড়ের মাস্ক ও সার্জিক্যাল মাস্ক ব্যবহার করেছেন।অন্য ব্র‍্যান্ডের মাস্কের ফলাফল কী হবে সেটি এখনো বিবেচনায় আনা হয়নি।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের অনেক বাসিন্দাই দুইটি মাস্ক ব্যবহার শুরু করেছেন। তবে অনেকে রয়েছেন যারা মাস্ক ব্যবহার করছেন না। বাসিন্দাদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আইন জারির কথাও উঠেছে বেশ কয়েকবার। করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে গেলে আইন জারি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত