আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

শুধু সুরক্ষা নয়, ফাইজারের টিকা কমায় সংক্রমণ: গবেষণা

শুধু সুরক্ষা নয়, ফাইজারের টিকা কমায় সংক্রমণ: গবেষণা

ছবি: এলএবাংলাটাইমস

করোনা থেকে সুরক্ষা দেয়ার পাশাপাশি করোনার সংক্রমণও অনেক কমিয়ে দেয় ফাইজারের টিকা, এমনটাই উঠে এসেছে গবেষণায়।

ফেব্রুয়ারির ৮ তারিখে ইসরায়েলের দুইটি প্রাথমিক গবেষণায় দেখা গেছে, যারা ফাইজারের টিকা নেন এবং এর পরে করোনা আক্রান্ত হোন, তাদের শরীরে করোনার ভাইরাসের পরিমাণ যারা টিকা দেয়নি তার থেকে অনেক কম থাকে।

সান্তা ক্রুজ ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ইনফেকশাস ডিজিজ রিসার্চার মার্ম কিলপ্যাট্রিক বলেন, এর মানে যারা এখনো টিকা নেননি, তারাও যারা টিকা নিয়েছে তাদের থেকে সুরক্ষিত থাকবে'।

তিনি যোগ করেন, 'যতো বেশি মানুষকে ফাইজারের ভ্যাকিসন দেওয়া হবে, ততো বেশি মানুষের আগের থেকে সংক্রমণের সম্ভাবনা কমে যাবে'।

তবে এখনো ঠিক কতোটা সংক্রমণ কমিয়ে আনতে পারে বা ঠিক কতোটা সংক্রমণ ছড়াতে পারে- এটি এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এর কারণ হচ্ছে মানুষের শরীরের ভাইরাল লোড একেকজনের দেহে একেক রকম।

এছাড়া সুরক্ষা ঠিক কতোটুকু সময় ধরে দিবে কিংবা দ্বিতীয় ডোজ দেওয়ার পর ভাইরাল লোডের কোনো তারতম্য হবে কী না- সেটি গবেষণায় জানা যায়নি।

এদিকে, এর আগে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) সূত্র জানিয়েছে, করোনার দুই ডোজ টিকা নেয়ার পর কেউ করোনায় সংক্রমিত অন্য কারো সংস্পর্শে আসলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

তবে টিকাগ্রহিতার শরীরে করোনার কোনো লক্ষণ প্রকাশ না পেলেই শুধু এই পরামর্শ মানা যাবে বলেও সতর্ক করেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা জানান, ফাইজারের টিকা নেওয়ার পর করোনার সংক্রমণ এবং এর শঙ্কা অনেক কমে যায়। এটি লক্ষণ প্রকাশের ক্ষেত্রেও কার্যকরী। তাই টিকার দুই ডোজ নেয়া থাকলে এবং শরীরে করোনার লক্ষণ না থাকলে কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

তবে লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে সতর্ক করে সিডিসি জানায়, বিনা কারণে কোয়ারেন্টাইন অমান্য করলে সংক্রমণের সম্ভাবনা আরো বেড়ে যাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত