আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

করোনার উৎস সম্পর্কে কখনোই জানা যাবে না: ইউএস ইন্টিলিজেন্স

করোনার উৎস সম্পর্কে কখনোই জানা যাবে না: ইউএস ইন্টিলিজেন্স

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, তারা কখনোই হয়তো করোনাভাইরাসের উৎস কি তা নিশ্চিত হতে পারবে না। তবে সংস্থাগুলো নিশ্চিত করেছে যে করোনাভাইরাস কোনো বায়োলজিক্যাল ওয়েপন নয়।

ইউএস ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টিলিজেন্সের অফিস জানায়, প্রাণী থেকে প্রাণীতে ছড়ানো আর ল্যাব থেকে ভাইরাসটি ছড়ানো- দুইটি সম্ভাব্য হাইপোথিসিস।

তবে ভাইরাসটির সত্যিকারের উৎস কি, তা নিয়ে চূড়ান্ত কোনো তথ্য নেই। চীন এই রিপোর্টের সমালোচনা করে।

সংস্থাটি জানায়, ইন্টিলিজেন্সগুলোর পরস্পরের সাথে করোনার উৎস নিয়ে মতোবিরোধ রয়েছে। চারটি সংস্থা ধারণা করছে এটি কোনো আক্রান্ত প্রাণী বা কাছাকাছি ভাইরাস থেকে মানুষের মধ্যে ছড়িয়েছে।

আর একটি সংস্থা খানিক আত্মবিশ্বাসের সাথে জানিয়েছে, প্রথম মানুষের মাঝে করোনা ছড়িয়ে ল্যাব থেকে৷ উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে এটি ছড়াতে পারে।

সংস্থাটির প্রতিবেদনে আরো জানা যায়, ২০১৯ সালে করোনা ছড়িয়ে পরার আগে চীনের সরকার অথবা এই সংশ্লিষ্ট কারো করোনাভাইরাসের অস্তিত্ব নিয়ে কোনো ধারণা ছিল না। তবে চীন প্রতিনিয়তই বৈশ্বিক তদন্তকে বাঁধাগ্রস্ত করেছে ও তথ্য প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে গেছে।

এখন পর্যন্ত করোনা মহামারিতে পৃথিবীব্যাপী আক্রান্ত হয়েছে ২৪০ মিলিয়ন বাসিন্দা। মারা গেছেন ৪ দশমিক ৯ মিলিয়ন বাসিন্দা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত