আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

করোনায় মৃত্যু রোধে ৮৯ শতাংশ কার্যকরি ফাইজারের ক্যাপসুল

করোনায় মৃত্যু রোধে ৮৯ শতাংশ কার্যকরি ফাইজারের ক্যাপসুল

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজারের তৈরি পরীক্ষামূলক ক্যাপসুলটি করোনায় মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হওয়া থেকে ৮৯ শতাংশ পর্যন্ত সুরক্ষা দেয়। সম্প্রতি প্রকাশিত ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলে এই তথ্য উঠে এসেছে।

ফাইজারের তৈরি এই ক্যাপসুলটির নাম প্যাক্সলোভিড। যেসব বাসিন্দার করোনা আক্রান্ত হয়ে অবস্থা গুরুতর হওয়ার আশঙ্কা থাকে, তখন এই ওষুধটি ব্যবহার করতে হবে।

ফাইজার জানিয়েছে, প্যাক্সলোভিডের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল বেশ ইতিবাচক আসায় আগেই ট্রায়াল বন্ধ করে দেওয়া হয়েছে।

ইতোমধ্যে পরীক্ষামূলক এই ক্যাপসুলের ২ লাখ ৫০ হাজার ডোজের অর্ডার করেছে যুক্তরাজ্য। সেই সাথে এমএসডির মলনুপিরাভির পিল ৪ লাখ ৮০ হাজার ডোজ অর্ডার করেছে।

হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার সেক্রেটারি সাজিদ জাভেদ ক্যাপসুলের পরীক্ষামূলক ফলকে 'অসাধারণ' বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, যুক্তরাজ্য এখন এই ওষুধের সুরক্ষা এবং কার্যকারিতা পরীক্ষা করতে পারে৷

তিনি বলেন, 'যদি এটি অনুমোদন পায়, তবে এটি করোনা থেকে সুরক্ষা পাওয়ার জন্য ভ্যাকসিন এবং অন্যান্য চিকিৎসার পাশাপাশি বেশ ভালো কার্যকরি ওষুধ হতে পারে'।

ফাইজারের এই ওষুধটি মূলত ভাইরাসের এনজাইম দ্বিগুণ হওয়া থেকে রক্ষা করে। করোনায় আক্রান্ত হওয়ার পর পাঁচদিন দুইবার করে এটি খেতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত