আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

সাংহাইয়ে আবারো লকডাউন

সাংহাইয়ে আবারো লকডাউন

চীনের বৃহত্তম শহর সাংহাই। শুক্রবার (২৮ অক্টোবর) শহরের ইয়াংপু এলাকার ১৩লাখ বাসিন্দার জন্য কোভিডের গণপরীক্ষার আদেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ। আর, অন্তত পরীক্ষার ফলাফল না জানা পর্যন্ত বাসিন্দাদের নিজ বাসায় তথা লক ডাউনে থাকতে হবে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েজ আমেরিকা।

এ সপ্তাহে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ কংগ্রেস শেষ হওয়ার পর, চীন তাদের কট্টরপন্থী “শূন্য-কোভিড” নীতি থেকে সরে আসবে বলে কোনই লক্ষণ দেখায়নি। ঐ কংগ্রেসে, কর্তৃত্ববাদী নেতা শি জিনপিং-কে তৃতীয় মেয়াদে আরও পাঁচ বছরের জন্য ক্ষমতায় বসানো হয় এবং প্রধান কমিটিগুলো গঠন করা হয় শি’র অনুগতদের সমন্বয়ে।

এদিকে সাংহাই থেকে শুরু করে সুদূর-পশ্চিমে তিব্বত পর্যন্ত, সারা দেশ জুড়েই কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তিব্বতে লকডাউন-বিরোধী বিক্ষোভ হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

ঐ অঞ্চল থেকে গোপনে পাচার করে আনা মোবাইলে ধারণকৃত ফুটেজে দেখা যায় যে, তিব্বতের স্থানীয় বাসিন্দা ও হান অভিবাসী, উভয় সম্প্রদায়ের মানুষই লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদ করতে লাসা’র সড়কে সমবেত হয়েছে। সেখানে লকডাউন ৭৪ দিন ধরে স্থায়ী হয়েছিল। ধারণা করা হচ্ছে, ঐ ফুটেজটি বুধবার রাতে ধারণ করা হয়, তবে এতে কোন সহিংসতা হয়নি।

এদিকে জনরোষ সত্ত্বেও, সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির সাবেক প্রধানকে দলটির সর্বময় ক্ষমতাশালী পলিটব্যুরো স্থায়ী কমিটিতে দ্বিতীয় সর্বোচ্চ পদ দেওয়া হয়েছে। তিনিই শহরটিতে লকডাউন আরোপের পদক্ষেপের জন্য চূড়ান্ত দায়িত্বে ছিলেন। এমন নিয়োগের ফলে এই আভাস পাওয়া যায় যে, দক্ষতার সঙ্গে প্রশাসন পরিচালনা করে, জনসমর্থন পাওয়া যোগ্য ব্যক্তির বদলে, শি রাজনৈতিক আনুগত্যকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত