আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

বাণিজ্য পরিসরে তলানিতে বাংলাদেশ: বিশ্বব্যাংকের প্রতিবেদন

বাণিজ্য পরিসরে তলানিতে বাংলাদেশ: বিশ্বব্যাংকের প্রতিবেদন

বৈশ্বিক বাণিজ্য পরিসরে বাংলাদেশের অবস্থান তলানিতে, ৫টি সারির মধ্যে চতুর্থ স্থানে। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একশর মধ্যে ৫৩ দশমিক ৮৬ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। বৈশ্বিক বাণিজ্যের জন্য আইনি কাঠামো, সরকারি সেবা আর পরিচালনার দক্ষতাতেও রয়েছে অপর্যাপ্ততা। আর বিরোধ নিষ্পত্তিতে রয়েছে একদম নিচের সারিতে।

সম্প্রতি বিশ্বব্যাংকের বিজনেস রেডি শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন শ্রেণিতে ৫০টি দেশের বাণিজ্য অবস্থান তুলে ধরেছে বিশ্বব্যাংক। তবে বৈশ্বিক বাণিজ্য পরিসরে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। ৫০টি দেশকে ৫টি সারিতে ভাগ করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশ রয়েছে চতুর্থ সারিতে। এ ক্ষেত্রে বাংলাদেশের স্কোর ১০০ এর মধ্যে ৫৩ দশমিক ৮৬ পয়েন্ট।

আন্তর্জাতিক বাণিজ্যে আইনি কাঠামোতে বাংলাদেশের স্কোর ১০০ এর মধ্যে ৫১ দশমিক ৫৬, সরকারি সেবায় ২৯ দশমিক ৫২ ও পরিচালনা দক্ষতায় ৮০ দশমিক ৫০ পয়েন্ট। অর্থাৎ, বৈশ্বিক বাণিজ্যের জন্য বাংলাদেশে প্রয়োজনীয় আইন, সরকারি সেবা ও পরিচালন দক্ষতা পর্যাপ্ত নয়।

এতে দেখা গেছে, কেবল ব্যবসা-বাণিজ্যের অবস্থানের ক্ষেত্রেই বাংলাদেশ রয়েছে দ্বিতীয় সারিতে। এই শ্রেণিতে বাংলাদেশ পেয়েছে ৬৬ দশমিক ৯১ পয়েন্ট। ব্যবসা শুরু, শ্রম, আর্থিক সেবা ও করে আছে তৃতীয় সারিতে।

বাজারের প্রতিযোগিতা, ব্যবসা-বাণিজ্যে অসচ্ছলতা ও পরিষেবায় বাংলাদেশের অবস্থান চতুর্থ সারিতে। আর সবচেয়ে খারাপ অবস্থান বিরোধ নিষ্পত্তিতে। এই শ্রেণিতে বাংলাদেশ একদম নিচের সারিতে রয়েছে, পেয়েছে ৪১ দশমিক ৯০ পয়েন্ট।

২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের কথা বাংলাদেশের। সরকারের লক্ষ্য, আগামী ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন এবং ২০৪১ সালে উচ্চ আয়ের দেশে পরিণত হওয়া। তবে বৈশ্বিক বাণিজ্যে চতুর্থ সারিতে থেকে সেই লক্ষ্য কতটা অর্জন সম্ভব, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বব্যাংক ও অর্থনীতি বিশেষজ্ঞরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত