আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

হৃদরোগের লক্ষণ বুঝবেন কি করে?

হৃদরোগের লক্ষণ বুঝবেন কি করে?

গোটা বিশ্বে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত জীবনযাত্রা ও খাদ্যাভাসের কারণেই এ রোগে আক্রান্ত হয়ে বেশি মৃত্যু হচ্ছে। তবে সবসময় যে হৃদরোগের জন্য জীবনযাত্রা দায়ী তা নয়। বিভিন্ন ধরণের শারীরিক সমস্যার জন্যও এটা হতে পারে।

এছাড়া স্থূলতা, ধূমপান , অতিরিক্ত অ্যালকোহল পানের কারণেও  অনেকে হৃদরোগে আক্রান্ত হতে পারেন। তবে হৃদরোগের সূত্রপাত একদিনে হয় না। ধীরে ধীরে হতে থাকে। সাধারণত হৃদরোগে আক্রান্ত হওয়ার অন্তত এক মাস আগে শরীর কিছু সংকেত দেয়। যেমন-

১. বুকে ব্যথা নানা কারণেই হতে পারে। গ্যাস থেকে শুরু করে রক্তচাপের কারণেও অনেকসময় এ সমস্যা দেখা দেয়। তবে বুকে ব্যথা হলে অবহেলা করা ঠিক নয়। চিনচিনে বা বুকে চাপ ধরা ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

২. হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে অনেকে কোনও কারণ ছাড়াই  অতিরিক্ত ঘামেন। এটা দিনের যে কোনও সময় হতে পারে। অবশ্য নারীদের মেনোপজ হয়ে যাওয়ার পরও এই ধরনের লক্ষণ বেশি দেখা যায়।তবে ঘন ঘন এই সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৩. নার্ভের সমস্যা থাকলে অনেকেসময় হৃদস্পন্দন বেড়ে যায়। এছাড়া যাদের অল্পতেই প্যানিক হওয়ার অভ্যাস আছে তাদেরও অল্পতেই হৃদস্পন্দন বেড়ে যায়।অতিরিক্ত চিন্তা, প্যানিকগ্রস্ততা হৃদরোগের অন্যতম কারণ। যাদের অনিয়মিত হৃদস্পন্দনের সমস্যা ঘন ঘন হয় তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৫. নানা কারণেই চুল পড়তে পারে। তবে যেসব পুরুষের বয়স ৫০ এর উপর এবং যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তাদের অতিরিক্ত চুল পড়া হৃদরোগের পূর্ব লক্ষণ।

৬. যারা অল্পতেই হাঁপিয়ে পড়ছেন কিংবা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তাদের অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত। 

৭. অনেকেরই ঘুমের সমস্যা আছে। রাতে কিছুতেই ঘুম আসতে চায় না। নিদ্রাহীনতা যেমন অন্যান্য রোগের উপসর্গ তেমনই হৃদরোগের সমস্যাও ডেকে আনে। এ কারণে ঘুমের সমস্যা বেশি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ো উচিত।

শেয়ার করুন

পাঠকের মতামত