আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

সকালের নাস্তার পরেও ক্ষুধা লাগে যে ৫ কারণে

সকালের নাস্তার পরেও ক্ষুধা লাগে যে ৫ কারণে

সকালের নাস্তার কিছু ভুল এড়িয়ে চলা উচিৎ। ছবি: সংগৃহীত।

সকালের নাস্তার সাথে আপনি স্মুদি পান করেছেন বলেই আপনি দুপুর পর্যন্ত তৃপ্ত থাকতে পারবেন তা নয়। যদি সকালের নাস্তায় সিরিয়াল ও ফল খান তাহলে এগুলো চিনিতে পরিবর্তিত হবে এবং খুব দ্রুত হজম হবে। ফলে আপনি খুব তাড়াতাড়ি ক্ষুধার্ত অনুভব করবেন। পুষ্টিবিদের মতে সকালের নাস্তার কিছু ভুলের কথাই জানবো আমরা আজকের ফিচারে।


১। টোস্ট ও জ্যাম খাওয়া

অফিসে যাওয়ার ব্যাস্ততার সময় পাউরুটি ও জ্যাম খুবই সুবিধাজনক একটি নাস্তা। কিন্তু এটি আপনার পেট ভরা থাকতে সাহায্য করবে না। একের অধিক শস্য দিয়ে তৈরি পাউরুটি – মাল্টিগ্রেইন ব্রেড এর সাথে ফাইবার সমৃদ্ধ খাবার আপনার সকালের নাস্তার প্লেটে রাখুন এবং এর সাথে চিনিযুক্ত জ্যামের পরিবর্তে পিনাট বাটার খান। কয়েক টুকরো বেরি ফল যোগ করুন যা স্বাদ বৃদ্ধি করার পাশাপাশি পেট ভরা রাখতেও সাহায্য করবে।


২। সকালের পানীয়তে চিনি যোগ করা

আপনি যদি সব সময় আপনার সকালের চা বা কফিতে চিনি যোগ করেন তাহলে আপনার ক্ষুধা বৃদ্ধি পাবে এবং আপনি ক্লান্তি বা ঝিমুনি অনুভব করবেন। চিনি ছাড়া গ্রিনটি বা ব্ল্যাক কফি পান করার অভ্যাস গড়ে তুলুন।


৩। গ্লুটেনমুক্ত খাবার খাওয়া

আপনি যদি সকালের নাস্তায় গ্লুটেন মুক্ত পাউরুটি বা কেক খান তাহলে তা আপনার জন্য ভালো নয়। উচ্চমাত্রায় পরিশোধিত স্টার্চ, আলু এবং সাগুসদৃশ শস্য থাকে গ্লুটেনমুক্ত খাবারে যা পরিপাকনালীতে খুব দ্রুত ভেঙ্গে যায় বলে আপনি চূড়ান্ত রকমের ক্ষুধা অনুভব করেন। সকালের নাস্তায় কিছু কলা ও ডিম খেলে আপনার শরীর স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন ও ফাইবার পাবে বলে দীর্ঘক্ষণ আপনার পেট ভরা থাকবে।


৪। স্মুদিতে অনেক বেশি ফল যোগ করা

স্মুদিতে প্রচুর ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে স্মুদিতে অনেকবেশি ফল যোগ করা ভালো বুদ্ধি নয়। ফলের অতিরিক্ত চিনি আপনার রক্তের চিনির মাত্রা বাড়িয়ে দিতে পারে বলে আপনি ক্ষুধা অনুভব করবেন বেশি। শক্তির বিপর্যয় কমানোর জন্য আপনার স্মুদিতে ৫০% সবজি যোগ করুন।


৫। আপনার সকালের নাস্তায় মধু ও শুকনো ফল থাকে বেশি

দই বা অন্য নাস্তা সাজানোর সময় উপরে মধু ও শুকনো ফল যোগ করেন অনেকেই। কিন্তু আপনার প্রোটিন ও ফাইবারে সমৃদ্ধ নাস্তার বাটিটিকে চিনির বাটিতে পরিণত করতে পারে এগুলো। এগুলোর পরিবর্তে বাদাম ও কলা যোগ করতে পারেন নাস্তায়, এই উপাদানগুলো আপনার নাস্তার স্বাদ বৃদ্ধি করবে চিনি যোগ করা ছাড়াই।


সূত্র: দ্যা হেলথ সাইট 

 

শেয়ার করুন

পাঠকের মতামত