আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

আপনি কতদিন বাঁচবেন তা বলে দিতে পারে এআই

আপনি কতদিন বাঁচবেন তা বলে দিতে পারে এআই

বিজ্ঞানীরা ক্রমান্বয়ে হার্ট অ্যাটাকের মত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যার বিষয়েও ভবিষ্যৎবাণী করতে পারবেন। ছবি: সংগৃহীত।

সায়েন্টিফিক রিপোর্ট নামক সাময়িকীতে প্রকাশিত এক নতুন গবেষণায় জানানো হয়েছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্বারা খুব সহজেই অনুমান করা সম্ভব আপনি কতদিন বাঁচবেন। এ ধরনের প্রথম গবেষণায় অ্যাডেলেইড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (যন্ত্রের দ্বারা প্রদর্শিত বুদ্ধি) ব্যবহার করেন কোন রোগীরা আগামী ৫ বছরের মধ্যে মারা যাবেন তা গণনা করার জন্য, এক্ষেত্রে তাদের ভবিষ্যৎবানী ৬৯ শতাংশ সঠিক হয়। গবেষকেরা বলেন তাদের এই অনুমান প্রশিক্ষিত চিকিৎসকদের মতোই হয়েছিলো।


এআই এ ৪৮ জন মানুষের বুকের সিটি স্ক্যান করা হয়, তাদের সবার বয়স ৬০ এর নীচে ছিল। তারপর মেশিন লার্নিং টেকনিক এর মাধ্যমে প্রচুর উপাত্ত সংগ্রহ করা হয় এবং ব্যাতিক্রমসমূহ ও অস্বাভাবিক গঠনের চিত্র তৈরি করা হয়। মোট ১৫,৯৫৭ বায়োমার্কার বৈশিষ্ট্য পাওয়া যায় এই  ছবিগুলো থেকে। তারপর তারা আর কতদিন বেঁচে থাকবেন তা হিসাব করা হয়। অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ পাবলিক হেলথ এর পিএইচডি এর ছাত্র এবং একজন রেডিওলজিস্ট ডা. লুক ওয়াকডেন-রেয়নার বলেন, রোগীর ভবিষ্যৎ সম্পর্কে জানা উপকারী হতে  পারে কারণ এর মাধ্যমে চিকিৎসক তার চিকিৎসার বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। জৈবিক বয়স সম্পর্কে সঠিক পরিমাপ করতে পারা এবং রোগীর আয়ু সম্পর্কে ধারণা করতে পারাকে সীমিত করা হয়েছে চিকিৎসকের দ্বারা রোগীর শরীরের প্রতিটা অঙ্গ-প্রত্যঙ্গের ভেতরে দেখতে পারার অক্ষমতার জন্য।


যদিও এই গবেষণাটির এখনো উন্নয়ন হওয়া বাকি, বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন এই ধারণার প্রমাণের জন্য। তারা আশা করছেন যে তারা ক্রমান্বয়ে হার্ট অ্যাটাকের মত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যার বিষয়েও ভবিষ্যৎবানী করতে পারবেন। গবেষণার পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা এআই এর যথাযথতা বৃদ্ধির পদক্ষেপ নেবেন হাজার হাজার ছবি প্রসেস করতে দিয়ে। 


ডা. ওয়াকডেন-রেয়নার বলেন, যদিও এই গবেষণায় নমুনা হিসেবে খুব কম রোগীকে নেয়া হয়েছিলো, আমাদের গবেষণায় ধারণা করা হয় যে, কম্পিউটার শিখেছে কীভাবে জটিল রোগের ছবিকে চেনা যায়, হিউম্যান এক্সপার্টদের আরো ব্যাপক প্রশিক্ষণ দেয়া প্রয়োজন। নির্ণীত রোগের প্রতি ফোকাস না করে স্বয়ংক্রিয় সিস্টেম চিকিৎসার ফলাফল বলতে পারবে যার জন্য চিকিৎসকেরা প্রশিক্ষিত হননি।আমাদের গবেষণাটি নতুন যাত্রার পথ উন্মুক্ত করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার কৌশল ব্যবহার করার মাধ্যমে মেডিকেল ইমেজ বিশ্লেষণ করার এবং গুরুতর অসুস্থতার প্রাথমিক শনাক্তকরনের জন্য নতুন আশা প্রদান করতে পারে, যার জন্য নির্দিষ্ট মেডিকেল হস্তক্ষেপ প্রয়োজন হয়।


স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ঘটিয়েছেন যা চিকিৎসকদের মতোই সঠিকভাবে স্কিন ক্যান্সার শনাক্ত করতে পারে ছবি থেকে।


সূত্র: আই এফ এল সায়েন্স

শেয়ার করুন

পাঠকের মতামত