আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

পুরুষেরা কেন নারীদের চেয়ে বেশি দ্রুত দৌড়ান?

পুরুষেরা কেন নারীদের চেয়ে বেশি দ্রুত দৌড়ান?

নারীদের চেয়ে পুরুষদেরই বেশি দ্রুত দৌড়াতে দেখা যায়। ছবি: সংগৃহীত।

দৌড়ানো এমন একটি ক্রীড়া যা নারী এবং পুরুষ উভয়েই উপভোগ করে, সেটা ৫ কিলোমিটারের দৌড় প্রতিযোগিতাই হোক অথবা ম্যারাথন বা কোন দল বা দেশের হয়ে প্রতিযোগিতাই হোক না কেন। ভেন্যু যেটাই হোক না কেন নারীদের চেয়ে পুরুষদেরই বেশি দ্রুত দৌড়াতে দেখা যায়। নারী এবং পুরুষ উভয়েই কঠোর পরিশ্রম করে প্রশিক্ষণ নেয়, তাহলে কেন নারীদের চেয়ে পুরুষেরা দ্রুত দৌড়ায়? এমনকি বিশ্বের দ্রুততম মানব ১০০ মিটার দৌড়ে বিশ্বের দ্রুততম মানবীর চেয়ে ১ সেকেন্ড দ্রুত দৌড়ায়: উসাইন বোল্ট ৯.৫৮ সেকেন্ডে সম্পন্ন করে, অন্যদিকে প্রয়াত ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার এটা করেন ১০.৪৯ সেকেন্ডে।


চিকিৎসক লাইভ সায়েন্সকে বলেন, এর বহুবিধ কারণ থাকতে পারে, কিন্তু হরমোন এবং শরীরের আকার এতে অনেক ভূমিকা রাখে।হেলথ লাইন এর মতে, ছেলে এবং মেয়েদের বয়ঃসন্ধিকালে পৌঁছানোর আগে তাদের শরীর একই রকম থাকে। বয়ঃসন্ধিকালে ছেলেদের শরীরে টেস্টোস্টেরনের আধিক্য তৈরি হয়। পূর্ণবয়স্ক হতে হতে কিছু পুরুষের টেস্টোস্টেরন ২০ গুণ বৃদ্ধি পায় নারীদের তুলনায়। সোসাইটি অফ এন্ডোক্রাইনোলজি এর মতে, টেস্টোস্টেরন বিভিন্ন ধরণের ভূমিকা রাখে যেমন- শরীরকে নতুন কোষ তৈরি করতে বলা, হাড় ও পেশীকে শক্তিশালী রাখা এবং বৃদ্ধিকে উৎসাহিত  করা ইত্যাদি।  


ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড হেলথ কেয়ার এর প্রাইমারী কেয়ার স্পোর্টস মেডিসিন ফিজিশিয়ান ডা. এমিলি ক্রাউস বলেন, ‘কারণ নারীদের শরীরে কম টেস্টোস্টেরন উৎপন্ন হয়, তাই পেশীর ক্ষেত্রে তারা প্রতিকূল অবস্থায় থাকে’। ‘পুরুষের পেশীর আয়তন বেশি হয়’। ক্রাউস বলেন, পুরুষের পায়ে ৮০ শতাংশ পেশী থাকে, অন্যদিকে নারীদের পায়ে থাকে ৬০ শতাংশ পেশী। অতিরিক্ত পেশী তাদেরকে দ্রুত দৌড়াতে সাহায্য করে। এছাড়াও পুরুষের পেশীর তন্তুর দ্রুত আকস্মিক টান দেয়ার প্রবণতা থাকে বলে তারা নারীদের তুলনায় দ্রুত দৌড়াতে পারে। নারীদের শরীরে ইস্ট্রোজেন বেশি থাকে পুরুষের তুলনায়, যা তাদের শরীরের চর্বির পরিমাণ বৃদ্ধি করে। এটা দৌড়ানোর পারফরমেন্সের অসুবিধার সৃষ্টি করে।


মেডিসিন এন্ড সায়েন্স ইন স্পোর্টস এন্ড এক্সারসাইজ নামক সাময়িকীতে প্রকাশিত ১৯৯৮ সালের গবেষণা মতে, আরেকটি ফ্যাক্টর হচ্ছে শরীরের আকার। গড়ে পুরুষের তুলনায় নারীদের ফুসফুস ছোট হয়, অর্থাৎ তাদের সর্বোচ্চ অক্সিজেন গ্রহণ (VO2 max) কম হয়। প্রতি মিনিটে বসে থাকা অবস্থায় একজন নারীর শরীরে ৩৩ মিলিমিটার অক্সিজেন সঞ্চালিত হয় তার শরীরের ভরের প্রতি কিলোগ্রামের জন্য। অন্যদিকে বসে থাকা অবস্থায় একজন পুরুষের ৪২ মিলিমিটার অক্সিজেন সঞ্চালিত হয় তার শরীরের ভরের প্রতি কিলোগ্রামের জন্য।  


অভিজাত দৌড়বিদ গণের VO2 max উচ্চতর থাকে, কিন্তু পরুষের নারীদের চেয়ে বেশীই থাকে। ক্রাউস বলেন, নারীদের তুলনায় পুরুষের অক্সিজেন উৎপাদনের মাত্রা বেশি। তাই নারীদের পেশীতে অক্সিজেন সরবরাহ করতে পরিশ্রম করতে হয়। পুরুষের তুলনায় নারীর হৃদপিণ্ড ছোট হয়। নারীদের পেশীতে কম রক্ত ও কম অক্সিজেন পৌঁছায়। ক্রাউস বলেন, নারীদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে, এই লাল রক্ত কণিকার প্রোটিন যা পেশী সহ শরীরের কোষ-কলায় অক্সিজেন সরবরাহ করে।  


বায়োমেকানিক্স

জন্স হপকিন্স মেডিসিন এর ওমেন্স স্পোর্টস মেডিসিন প্রোগ্রাম এর পরিচালক এবং অর্থোপেডিক সার্জারির সহকারী অধ্যাপক ডা. মিহো তানাকা বলেন, বায়োমেকানিক্স অনুযায়ী নারীর তুলনায় পুরুষের পা লম্বা হয়, অর্থাৎ তাদের পেশীর জন্য অনেক বেশি স্থান থাকে বলে তারা লম্বা পা ফেলতে পারে। তানাকা বলেন, পুরুষের চেয়ে নারীর কোমর চওড়া হয় বলে তারা পুরুষের মত দক্ষ ভাবে দৌড়াতে পারে না। এর অর্থ এই নয় যে, নারীর কোমর প্রশস্ত হয় বলেই তার দৌড়াতে পারে না। কিন্তু গড়ে পুরুষেরা কেন নারীদের তুলনায় দ্রুত দৌড়ায় তার অনেক ফ্যাক্টরের মধ্যে একটি এটি।

শেয়ার করুন

পাঠকের মতামত