আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

টিস্যু ব্যবহারের ভালমন্দ জানুন

টিস্যু ব্যবহারের ভালমন্দ জানুন

দৈনন্দিন জীবনে আমরা সবাই কমবেশি টিস্যু ব্যবহারে অভ্যস্ত। আমরা অনেক ক্ষেত্রেই এর ভালোমন্দ চিন্তা না করেই ব্যবহার করি। তবে টয়লেট পেপারও কখনো কখনো আপনার স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। গবেষকদের মতে, টয়লেট পেপারকে দেখতে যতটা নিরীহ দেখায় আসলে তা অতটা নিরীহ নয়।



নরম সুন্দর টয়লেট পেপার অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে শরীরে। বিশেষ করে অমসৃণ টয়লেট পেপার ব্যবহারে আপনার ত্বক কেটে যেতে পারে। তবে এটা হয়তো খালি চোখে দেখা যায় না।



❏ কীভাবে এই সমস্যা হয়: নরম বা মসৃণতার ওপর নির্ভর করে বাজারে টয়লেট পেপারের ভিন্নতা রয়েছে। অনেক সস্তা টয়লেট পেপার রয়েছে যেগুলো খুব অমসৃণ। এগুলো আপনার শরীরের স্পর্শকাতর জায়গার জন্য ক্ষতিকর। সাধারণত দাবি করা হয়, পরিবেশবান্ধব টয়লেট পেপার যে সমস্ত জিনিস দিয়ে তৈরি সেগুলোতে ভালো ফাইবার থাকে।



অমসৃণ পেপারগুলো সাধারণত অফিসে ব্যবহার করা হয় অথবা গণবিশ্রামাগারে ব্যবহার করা হয়। এ ছাড়া অর্থ বাঁচাতে সাধারণত বাথরুমে এগুলো ব্যবহার করা হয়। যখন আপনি বারবার টয়লেট পেপার স্পর্শকাতর জায়গায় ব্যবহার করেন, এর অমসৃণ ফাইবারগুলো অস্বস্তির সৃষ্টি করতে পারে এবং ত্বক কেটে ফেলতে পারে। যদিও এই কাটা হয়তো অতটা তীব্র নয় তবুও এটা ত্বককে ক্ষতিগ্রস্ত করার জন্য যথেষ্ট।



❏ কখন এটি ঘটে: হাঁটার সময় ত্বকের এই হালকা কাটা আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে। তবে হাঁটার এই অস্বস্তির কারণ কেবলমাত্র টয়লেট পেপারই নয়। তবে এটিও একটি বড় কারণ হতে পারে। এর কারণে আপনার স্পর্শকাতর জায়গায় ঘা হতে পারে।



গবেষকরা জানান, নারীর শরীরে স্পর্শকাতর ত্বকে দীর্ঘস্থায়ী সমস্যা হওয়ার একটি বড় কারণ টয়লেট পেপার। নারীর যোনিদ্বারে বিভিন্ন ধরনের অস্বস্তিকর সমস্যা তৈরি হয় এর ফলে।



গবেষকরা আরো জানান, যেসব নারী দীর্ঘদিন যোনিপথের সমস্যায় বা অস্বস্তিতে ভুগছেন তাঁরা যেন মৃদুভাবে চেপে টিস্যুটিকে ব্যবহার করেন। জোরে না মোছেন। এ ছাড়া সম্ভব হলে সাদা টয়লেট পেপার ব্যবহার করাই ভালো।



প্রকৃতির কাজের পর প্রথমে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন। পরে আস্তে চেপে স্পর্শকাতর জায়গা পরিষ্কার করুন। সামনে থেকে পেছনে ভালোভাবে পরিষ্কার করুন। ভালো করে পরিষ্কার না করার ফলে ব্যাকটেরিয়া আক্রমণ করে আবারও যোনিপথে ইনফেকশন বা ঘা হতে পারে। তবে এর পরও যদি অস্বস্তি হয় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে পারেন। পুরুষদেরও টয়লেট পেপার ব্যবহারে সচেতন হওয়া দরকার।



সমস্যা এড়াতে টয়লেট টিস্যু কেনার সময় এটির মসৃণতা, রং, গন্ধ এসব বিষয় দেখে কিনুন। সাধারণত দুই অথবা তিন স্তর (প্লাই) টয়লেট পেপার সব সময় মসৃণ হয়। এক স্তরবিশিষ্ট টয়লেট পেপার অতটা মসৃণ হয় না। তাই দেখে টয়লেট পেপার কেনার চেষ্টা করুন।

শেয়ার করুন

পাঠকের মতামত