আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বান্ধবীকে সরকারি দপ্তরে আনছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী?

বান্ধবীকে সরকারি দপ্তরে আনছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী?

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার ১০ নং ডাউনিংস্ট্রিটে তার সরকারি দপ্তরের বিখ্যাত কালো দরজাটি খুলে প্রবেশ করেছিলেন। তবে প্রায় অর্ধশতাব্দির মধ্যে জনসনই প্রথম প্রধানমন্ত্রী যিনি স্ত্রী ছাড়া দপ্তরে প্রবেশ করলেন।

কনজারভেটিভ পার্টির প্রাক্তন যোগাযোগ বিষয়ক প্রধান ও বান্ধবী ক্যারি সিমন্ডসকে বুধবার কর্মকর্তাদের পাশে দাঁড় করিয়ে একাই প্রধানমন্ত্রীর দপ্তরে প্রবেশ করেন জনসন। নতুন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রঙিন জীবনের এই চিত্রটিই বলে দিচ্ছে, তিনি ঐতিহ্য নয়, বরং  বিতর্কিত আধুনিক ব্রিটিশ জীবনধারাতেই চলতে স্বাচ্ছ্যন্দবোধ করেন।

দশকের পর দশক ধরে দেখা গেছে, নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন ১০ নং ডাউনিংস্ট্রিটে প্রবেশ করেন তখন তার পাশে থাকেন স্ত্রী। এমনকি অনেককে তাদের সন্তানদের পাশে রেখে সংবাদকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে প্রথম দিন দপ্তরে প্রবেশ করতে দেখা গেছে।

গত বছরের সেপ্টেম্বরে স্ত্রী ম্যারিনা হুইলারের কাছ থেকে পৃথক থাকার ঘোষণা দেন ৫৫ বছরের বরিস জনসন। ২৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার প্রক্রিয়া শুরুর কথাও জানান এই দম্পতি। তাদের এই বিবাহিত জীবন গড়পড়থায় ইংল্যান্ড ও ওয়ালসের বিবাহিত জীবনের দ্বিগুন সময়, যেখানে প্রতি বছর ১০০ বিয়ের মধ্যে ৬৪টিরই তালাক হয়ে যায়।

লন্ডনের রয়েল হলোওয়ে ইউনিভার্সিটির রাজনীতি বিভাগের শিক্ষক নিকোলাস অ্যালেন বলেন, ‘কৌশলগতভাবে আপনি যখন কারো সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ তখন অন্য কোনো নারীকে নিয়ে ডাউনিং স্ট্রিটে হেঁটে যাওয়াটা আপনার জন্য মুশকিল। বরিসের ব্যক্তিগত রঙিন জীবন ছবি তোলার সেই ঐতিহ্যকে ঝামেলাতেই ফেলেছে।’

অবশ্য বরিসের পাশে না দাঁড়ালেও ক্যামেরার পেছনে সিমন্ডের উপস্থিতি প্রমাণ করছে পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। সরকারি বাসভবনে বান্ধবীকে নিয়ে উঠলে গত ১৭৩ বছরের মধ্যে ৩১ বছরের সিমন্ডই হবেন প্রধানমন্ত্রীর সঙ্গিনীদের মধ্যে সর্বকনিষ্ঠ ।

গত মাসে বান্ধবী ক্যারি সিমন্ডসের সঙ্গে তুমুল ঝগড়া হয় জনসনের। লন্ডনে সিমন্ডসের বাড়িতেই থাকতেন জনসন। সেই ঝগড়ার অডিও ধারণ করে গণমাধ্যমে ছড়িয়ে দেন এক প্রতিবেশী। দলের নেতা নির্বাচনের প্রার্থীতার সময় জনসনের এই বান্ধবী-কাণ্ডটি উঠে এসেছিল আলোচনার কেন্দ্রে।

শেয়ার করুন

পাঠকের মতামত