আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

করোনায় বিশ্বজুড়ে মৃত্যু আড়াই লাখ ছাড়াল

করোনায় বিশ্বজুড়ে মৃত্যু আড়াই লাখ ছাড়াল

উৎপত্তির চার মাস পর মহামারী করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের উহান শহরে এই প্রাণঘাতী ভাইরাসের জন্ম। এরপর দ্রুত গতিতে বিশ্বের ২৩০টি দেশে ছড়িয়ে পরে ভাইরাসটি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৫৬ হাজার ২৫২ জন। এ পর্যন্ত এই ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ৯৮ হাজার ২৭৭ জন। সুস্থ হয়েছেন ১২ লাখ ২৬ হাজার ২৩৫ জন। বিশ্বজুড়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২ লাখ ১৫ হাজার ৭৯০ জন। এদের মধ্যে প্রায় ৫০ হাজার রোগীর অবস্থা আশঙ্কাজনক।

জনস হপকিন্স ইউনিভার্সিটির এক জরিপ জানিয়েছে, করোনাভাইরাসে গত আট দিনে আরও ৫০ হাজার মানুষ বিশ্ব থেকে হারিয়ে গেছে। এর আগের ৫০ হাজারের মৃত্যুতে লেগেছিল সাত দিন। প্রথম ১ লাখ ছুঁতে ভাইরাসটির ৯০ দিন সময় লেগেছিল।

ওই জরিপ আরও বলছে, এ পর্যন্ত মোট আড়াই লাখ মৃত্যুর এক-চতুর্থাংশই ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ৭১ হাজার ২২৫ জনের প্রাণহানি ঘটেছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। এর ধারেকাছেও নেই অন্য কোনো দেশ। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে দেশটিতে। মৃতের সংখ্যা দ্রুত গতিতে লাখের দিকে যাচ্ছে। মৃতের সংখ্যা লাখ ছাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

তবে দেশটিতে মৃতের হার বিপর্যস্ত অন্য দেশগুলোর তুলনায় কম। আক্রান্তদের মধ্যে ৫ দশমিক ৮ শতাংশেরই মৃত্যু ঘটেছে সেখানে।

মৃত্যুর হারে শীর্ষে অবস্থান করছে ইউরোপের দেশ বেলজিয়াম। সেখানে মোট আক্রান্তের ১৫ দশমিক ৭ শতাংশের মৃত্যু ঘটেছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার জন, তার মধ্যে মারা গেছে ৭ হাজার ৮৪৪ জন।

এ পর্যন্ত আড়াই লাখ মৃত্যুর মধ্যে অর্ধেকের বেশি মানুষ ইউরোপের। গত এপ্রিলে ইউরোপের ইতালি, স্পেন, যুক্তরাজ্য আর ফ্রান্সে ধ্বংসযজ্ঞ চালিয়েছে করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই স্পেনের স্থান। স্পেনে ২ লাখ ৫০ হাজার আক্রান্তের মধ্যে মারা গেছে ২৫ হাজার। তৃতীয়তে স্থান নেয়া ইতালিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৩ হাজার। মারা গেছে ২৯ হাজারের কিছু বেশি। ইউরোপে মৃত্যু সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। সেখানে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৫ হাজার এবং মারা গেছে ২৯ হাজার ৪২৭ জন। ফ্রান্সে মারা গেছে প্রায় ২৫ হাজার, দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার।

মে মাসের শুরু থেকে এসব দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই কমতে শুরু করেছে। যে কারণে লকডাউনে শিথিলতা এনেছে দেশগুলোর সরকার। টানা ৫ সপ্তাহ পর খোলা আকাশের নিচে শিশুদের খেলতে দেখা গেছে সেসব দেশে।

দক্ষিণ এশিয়ায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি ভারতে। দেশটিতে আক্রান্ত ৪৬ হাজারের মধ্যে দেড় হাজারের মৃত্যু ঘটেছে। পাকিস্তানে ২১ হাজার আক্রান্তের মধ্যে মৃত্যু ঘটেছে ৪৭৬ জনের।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত