আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

করোনার কারণে যুক্তরাষ্ট্রে ড্রাগ-আত্মহত্যায় ৭৫ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

করোনার কারণে যুক্তরাষ্ট্রে ড্রাগ-আত্মহত্যায় ৭৫ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

করোনাভাইরাসের প্রভাবে ড্রাগ বা অ্যালকোহলের অপব্যবহার এবং আত্মহত্যাজনিত কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৭৫ হাজার মানুষের মৃত্যু হতে পারে। দেশটির ন্যাশনাল পাবলিক হেলথ গ্রুপের ওয়েল বিইং ট্রাস্ট কর্তৃক পরিচালিত একটি বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

গ্রুপটি আশঙ্কা প্রকাশ করছে, দেশটির স্থানীয়, রাজ্য এবং ফেডারেল কর্তৃপক্ষ পদক্ষেপ না নিলে ক্রমবর্ধমান বেকার সঙ্কট, অর্থনৈতিক মন্দা, বিচ্ছিন্নতার কারণে সৃষ্ট চাপ এবং মহামারি সমাপ্তির নির্দিষ্ট তারিখের অভাবে হতাশাজনিত মৃত্যু উল্লেখযোগ্যহারে বাড়তে পারে।

ওয়েল বিইং ট্রাস্টের চিফ স্ট্রাটেজি অফিসার ডা. বেনজমিন এফ মিলার সিএনএনকে বলেন, 'আমি উদ্বিগ্ন এই কারণে যে, উন্নতমানের মানসিক স্বাস্থ্য চিকিৎসা ও কমিউনিটির সমর্থনে ফেডারেল, রাজ্য এবং স্থানীয় কর্তৃপক্ষসমূহ ব্যাপক ব্যবস্থা না নিলে ড্রাগের অপব্যবহারজনিত মৃত্যু এবং আত্মহত্যার পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকবে।'

তিনি জোর দিয়ে জানান যে, এটি একটি তথ্যগত ধারণা, রাষ্ট্রীয় পদক্ষেপের ফলে মৃত্যুহার পরিবর্তিত হতে পারে। মিলার বলেন, 'যেহেতু এখনই মৃত্যুর ঘটনা ঘটতে শুরু করেনি, ফলে আমরা চাইলে সংখ্যাটায় পরিবর্তন আনতে পারি। এক্ষেত্রে এখনই পদক্ষেপ নেওয়ার বিষয়টি আমাদের ওপরে বর্তায়।'

বিগত বছরগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চাকরিহীনতা, বিচ্ছিন্নতা এবং অনিশ্চয়তার ওপর কোভিড -১৯ এবং এই ধরনের অবস্থার প্রভাবজনিত মৃত্যু নিয়ে বিভিন্ন রাজ্য তথা রাষ্ট্রের এলাকাভিত্তিক একটি মানচিত্র প্রকাশ করেছে ওয়েল বিইং ট্রাস্ট।

এক্ষেত্রে তাই তারা স্থানীয়, রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষ এবং সংস্থাগুলোর কাছে এখনই শক্তিশালী  কোনো পন্থা নির্ধারণের আহ্বান জানিয়েছে, যাতে মহামারীজনিত কারণে যারা চাকরি হারিয়েছেন তাদের কাজ পেতে পারেন।

প্রতিষ্ঠানটির মতে, 'মহামন্দার সময়ে সৃষ্ট বেকারত্ব, আত্মহত্যা এবং ড্রাগের ওভারডোজজনিত মৃত্যু বৃদ্ধির সঙ্গে জড়িত ছিল।'

উদাহরণ দিয়ে বলা হয়, ২০০৮ সালের মন্দার সময় বেকারত্বের পাশাপাশি আত্মহত্যা ও মাদক উভয় কারণে মৃত্যুর হার বেড়েছিল। দলটির মতে, ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে বেকারত্ব ছিল ৪.৬ শতাংশ, যা বেড়ে ২০০৯ সালের অক্টোবরে ১০ শতাংশে পৌঁছেছিল। ২০১০ এর গোড়ার দিকে তা অবিচ্ছিন্নভাবে হ্রাস পেয়ে ৩.৫ শতাংশে নামে।

হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হাসেট মঙ্গলবার সিএনএনকে জানান, তিনি মনে করছেন যে, এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ১৬ শতাংশের উপরে ছিল।

কেভিন হাসেট বলেন, 'আমি ধারণা করি, এখন এটি ১৬ শতাংশের উপরে, এমনকি ২০ শতাংশেরও বেশি হতে পারে। আমরা সম্ভবত মহামন্দার থেকেও ভয়াবহ বেকারত্ব দেখতে যাচ্ছি।'


এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত