আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

আপনি রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন: বাইডেনকে এরদোগান

আপনি রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন: বাইডেনকে এরদোগান

গাজায় ইসরাইলের হামলাকে আত্মরক্ষার অধিকার বলে নিঃশর্ত সমর্থন দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

বাইডেনের উদ্দেশে তিনি বলেছেন, আপনি আপনার রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন। এ কথা বলতে আপনি আমাদের বাধ্য করেছেন।  কারণ, আমরা এ নিয়ে আর চুপ থাকতে পারি না।  

ফিলিস্তিনিদের ওপর হামলার মাঝেই ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির চুক্তি করায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়ে এরদোগান বলেন, আজ আমরা দেখলাম, ইসরাইলের কাছে অস্ত্র বিক্রিতে সই করেছেন আপনি।

তুরস্কের টেলিভিশনে প্রচারিত ভাষণে বাইডেন সম্পর্কে এরদোগান সরাসরি এ কথা বলেন।  

গাজায় ইসরায়েলের সর্বাত্মক সন্ত্রাসী হামলার মধ্যেই দেশটিকে আরও নিখুঁত অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র।  এরই মধ্যে প্রায় ৭৩.৫ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।  

এছাড়া গাজায় হামলার বিষয়ে ইসরাইলকে সমর্থন জানিয়ে বাইডেন বলেন, ইসরাইলের নিজেকে সুরক্ষার অধিকার রয়েছে।  

বাইডেন গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তাকে সবচেয়ে কড়া ভাষায় আক্রমণ করেন এরদোগান।  তার এই মন্তব্যে আতে ঘা লেগেছে যুক্তরাষ্ট্রের।

ইহুদি জনগণকে নিয়ে এরদোগানের মন্তব্য বিদ্বেষমূলক বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নেড প্রাইস এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট এরদোগান এবং অন্যান্য তুর্কি নেতার উসকানিমূলক কোনো মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। এ ধরনের মন্তব্য সহিংসতা আরও বাড়িয়ে দিতে পারে।

‘ইহুদিবিদ্বেষী ভাষার স্থান কোথাও নেই’, যোগ করেন নেড প্রাইস।

তবে এরদোগানের কোন মন্তব্যকে যুক্তরাষ্ট্র ইহুদিবিদ্বেষী বলে মনে করছে, তা নির্দিষ্ট করে বলেননি নেড প্রাইস। এ বিষয়ে জানতে চাইলে, রয়টার্সকে তাৎক্ষণিক কোনো জবাবও দেয়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ইসরাইলি বর্রতার বিরুদ্ধে বরাবরই সোচ্চার তুরস্কের প্রেসিডেন্ট। ফিলিস্তিনি মুসলমানদের ওপর পবিত্র রমজান মাসে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এরদোগান। জেরুজালেমে ফিলিস্তিনিরা ইসরাইলি নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছুড়লে প্রত্যুত্তরে ইসরাইলি পুলিশ তাদের ওপর রাবার বুলেট ছোড়ায় ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে আখ্যা দিয়েছেন এরদোগান। 

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে প্লে-স্টোর এবং আই স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত