আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

প্রথমবার মঙ্গল গ্রহে পাথরের নমুনা সংগ্রহ করলো 'পারসিভিয়ারেন্স'

প্রথমবার মঙ্গল গ্রহে পাথরের নমুনা সংগ্রহ করলো 'পারসিভিয়ারেন্স'

মঙ্গল গ্রহ থেকে প্রথমবারের মতো পাথরের নমুনা সংগ্রহ করেছে নাসার রোভার পারসিভিয়ারেন্স। এই মার্কিন মহাকাশ সংস্থা আশা করছে- এই নমুনা পৃথিবীতে আনা যাবে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

জানা গেছে, পারসিভিয়ারেন্সের সঙ্গে সংযুক্ত যন্ত্র নিয়ন্ত্রণ করা হয় যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে অবস্থিত নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি থেকে। এভাবেই বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন। পেনসিলের চেয়ে সামান্য মোটা একটি পাথরের কোর ড্রিল করে সংগ্রহ করা নমুনাটি টাইটেনিয়ামের টিউবে সংরক্ষণ করা হয়েছে।

গত ১ সেপ্টেম্বর এটা করা হলেও নাসা তা জনসমক্ষে জানিয়েছে পরে। পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহ থেকে পাথরের নমুনা সংগ্রহের ঘটনা আগে কখনো ঘটেনি। নাসার প্রধান এবং প্রাক্তন নভোচারী বিল নেলসন এটিকে 'একটি গুরুত্বপূর্ণ অর্জন' হিসেবে অভিহিত করেছেন। পরবর্তী কয়েকমাসে এমন ৪৩টি নমুনা সংগ্রহের পরিকল্পনা আছে নাসার।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত