আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

নতুন তালেবান সরকারকে স্বাগত জানাল চীন

নতুন তালেবান সরকারকে স্বাগত জানাল চীন

মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী চলে যাওয়ার পর তালেবান কর্তৃপক্ষ পশ্চিমা মদদপুষ্ট সাবেক আফগান সরকারকে ক্ষমতাচ্যুত করে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছেন তিন সপ্তাহ আগে। এরপর নতুন তালেবান সরকার ঘোষণা করা হয়। নতুন আফগান সরকারের প্রধান পদগুলোর নিয়ন্ত্রণ এখন ওই সকল ইসলামপন্থী নেতাদের হাতে যারা দীর্ঘ ২০ বছর ধরে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। এ নতুন তালেবান সরকারকে স্বাগত জানিয়েছে চীন।

চীনা কর্তৃপক্ষ বলেছে, তালেবান কর্তৃপক্ষের নতুন সরকার গঠনের ফলে তিন সপ্তাহের অরাজক পরিস্থিতির অবসান হয়েছে। চীনা কর্তৃপক্ষ তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে এবং দেশ পুনর্গঠনে নিজেদের আত্মনিয়োগ করে।

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ও (পশ্চিমা বাহিনীর সহযোগিতাকারী) আফগানদের সরিয়ে নেয়ার বিষয়ে কঠোর সমালোচনা করেছে চীন। চীনের মতে যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ ছিল বেপরোয়া ও অব্যস্থাপনায় পরিপূর্ণ। চীন মনে করে তালেবানের নতুন সরকার আফগানিস্তানে স্থিতিশীলতা নিয়ে আসবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেছেন।

সমগ্র বিশ্ব যখন আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের বিষয়ে অপেক্ষা করা এবং পরিস্থিতি পর্যবেক্ষণের নীতি গ্রহণ করেছে, তখন চীনা কর্তৃপক্ষ তালেবানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গ্রহণের নীতি অবলম্বন করেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত