আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

তাইওয়ানের উপর চীনের আক্রমণ প্রতিহত করবে যুক্তরাষ্ট্র: বাইডেন

তাইওয়ানের উপর চীনের আক্রমণ প্রতিহত করবে যুক্তরাষ্ট্র: বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট জো বাইডেন জানায়, চীন যদি তাওয়ানের উপর সামরিক হামলা চালায় তবে সেটি প্রতিহত করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দীর্ঘ পররাষ্ট্র নীতির প্রেক্ষিতেই তা করা হবে।

তবে যুক্তরাষ্ট্রের নীতি অনুযায়ী, তাদের সাহায্যের জন্য তাইওয়ানের সম্মতির প্রয়োজন হবে। এর পরবর্তীতে হোয়াইট হাউজের মুখপাত্র এক বিবৃতিতে জানায়, এই ক্ষেত্রে নীতির কোনো পরিবর্তন হবে না।

চীন যদি সত্যিই তাইওয়ানকে আক্রমণ করে, তবে যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে 'অস্পষ্টতা নীতি' অবলম্বব করবে৷

তবে চীন এখন পর্যন্ত প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্য নিয়ে কোনো বক্তব্য দেয়নি।

সিএনএন এর এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাইডেনকে এক দর্শক জিজ্ঞেস করেন তাইওয়ানকে রক্ষার্থে তিনি প্রতিজ্ঞাবদ্ধ কী না এবং চীনের সামরিক শক্তির সাথে পেরে উঠতে তিনি কী করবেন।

জবাবে বাইডেন বলেন, 'হ্যাঁ'। তিনি যোগ করেন, এই বিষয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। কারণ চীন, রাশিয়া ও বিশ্বের অন্যান্য দেশ জানে আমরা সবচেয়ে শক্তিশালী।

বাইডেনের এই উত্তরের প্রেক্ষিতে তাইওয়ানের সরকারি দপ্তর থেকে জানানো হয়, সাহায্যের ক্ষেত্রে তড়িঘড়ি বা কোনো চাপ প্রয়োগ করা হবে না।

তাইওয়ানের প্রেসিডেন্টের মুখপাত্র জাভিয়ের চ্যাং বলেন, 'তাইওয়ান নিজেদের রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করবে। বাইডেন প্রশাসনের সহায়তার বিষয়টি নিয়ে আমরা খুশি'।

চীন এই বিষয়ে কোনো মন্তব্য না করলেও এর আগে জানায়, যুক্তরাষ্ট্র তাইওয়ানকে বিপদজনক পরিস্থিতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে।

তাইওয়ান ও চীনের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। তাইওয়ানের এয়ার ডিফেন্স এলাকায় বেশ কয়েকটি যুদ্ধবিমান উড়ে যাওয়ায় উত্তেজনার পারদ আরো বেড়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত