আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

আমেরিকাসহ ১০টি দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ এরদোগানের

আমেরিকাসহ ১০টি দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ এরদোগানের

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দেশটিতে নিযুক্ত আমেরিকাসহ ১০টি দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। এই রাষ্ট্রদূতরা জেলবন্দী ওসমান কাভালা নামে সুশীল সমাজের একজন নেতার মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছিলেন।

এসব রাষ্ট্রদূতদের সাতজনই ন্যাটো জোটে তুরস্কের মিত্র দেশের। যদি এ বহিষ্কারাদেশ কার্যকর হয় তবে পশ্চিমা দেশগুলো এবং ১৯ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোগানের মধ্যে বড় ধরনের একটি ফাঁটল দেখা দিতে পারে।

শনিবার এরদোগান বলেন, ‘আমি ওই দশজন রাষ্ট্রদূতকে যত দ্রুত সম্ভব অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে ঘোষণা করতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি।’ তবে তিনি এ বিষয়ে সময় নির্দিষ্ট করে দেননি।

একজন জনহিতৈষী হিসেবে পরিচিত ওসমান কাভালা ২০১৭ সাল থেকে কারাগারে আছেন। ২০১৩ সালে দেশব্যাপী বিক্ষোভে অর্থ সরবরাহ এবং ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানে তার জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

তার মুক্তির জন্য গত সপ্তাহে যৌথভাবে একটি বিবৃতি দেয় আমেরিকা, কানাডা, ফ্রান্স, ফিনল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে ও সুইডেন।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ১০ জন বিদেশী রাষ্ট্রদূতকে তলব করে তাদের ওই বিবৃতি নিয়ে অসন্তোষ জানায়।

ইউরোপের প্রধান মানবাধিকার নজরদারি সংস্থা কাউন্সিল অফ ইউরোপ তুরস্ককে দেয়া এক চূড়ান্ত সতর্ক বার্তায় বিচারের মুখোমুখি না করা পর্যন্ত ওসমান কাভালাকে মুক্তি দেবার দাবি জানায়।

শনিবার এরদোগান এসকিসেহির শহরে জনতার উদ্দেশে এক ভাষণের সময় বলেন, ‘রাষ্ট্রদূতরা তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে নির্দেশ জারির সাহস দেখাতে পারেন না।’

তিনি বলেন, ‘আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি এবং বলেছি কী করতে হবে। এই ১০ জন রাষ্ট্রদূতকে অবিলম্বে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। আপনি অবিলম্বে ব্যবস্থা নিন।’

তবে বাস্তবে কী হবে তা এখনো স্পষ্ট নয়।

তুরস্কের সংবাদমাধ্যম জানাচ্ছে, এরদোগান বলেছেন, রাষ্ট্রদূতদের তুরস্কের বাস্তবতা বুঝতে হবে, নয়তো তুরস্ক ছেড়ে যেতে হবে।

রাষ্ট্রদূতদের দিক থেকে এখনো পর্যন্ত সেরকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্স বার্তা সংস্থাকে বলেছে, তার রাষ্ট্রদূত এমন কিছু করেননি যে কারণে তাকে বহিষ্কার করতে হবে।’
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, তিনি ১০ জন বিদেশী রাষ্ট্রদূতের কূটনৈতিক মর্যাদা ও অধিকার প্রত্যাহার করে নিচ্ছেন।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রাষ্ট্রদূতদের তলব করে এবং কাভালা ইস্যুতে তাদের দেয়া বিবৃতিকে ‘দায়িত্বহীন’ বলে প্রতিবাদ জানায়।

রাষ্ট্রদূতদের বিবৃতিতে ওসমান কাভালাকে বিচারের মুখোমুখি করতে ‘অব্যাহত বিলম্বের’ সমালোচনা করা হয় এবং বলা হয়, এই দীর্ঘসূত্রিতা ‘গণতন্ত্র, আইনের শাসন এবং তুরস্কের বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে সন্দেহ সৃষ্টি করছে।’

বিবৃতিতে কাভালাকে অবিলম্বে মুক্তি দিতে তুরস্কের প্রতি আহ্বান জানানো হয়।

ওসমান কাভালাকে ২০১৩ সালে দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করার অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়, কিন্তু তার পরপরই আবার তাকে গ্রেফতার করা হয়।

তাকে খালাস দেয়ার রায় নাকচ করে দেয়া হয় এবং ২০১৬ সালে এরদোগান সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের চেষ্টার জন্য তার বিরুদ্ধে নতুন অভিযোগ আনা হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত