আপডেট :

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

        আলকাট্রাজ দ্বীপের কাছে নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ৩

        আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্রে মামলা

        ইরানে যুক্তরাষ্ট্রের নতুন দফা হামলা, পাল্টা উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে তেহরানের হামলা

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

অবশেষে গ্রেফতার ‘মোস্ট ওয়ান্টেড’ দাইরো আন্তোনিও উসুগা

অবশেষে গ্রেফতার ‘মোস্ট ওয়ান্টেড’ দাইরো আন্তোনিও উসুগা

ছবি: এলএবাংলাটাইমস

অবশেষে গ্রেফতার হলো শীর্ষ মাদাক পাচারকারী দাইরো আন্তোনিও উসুগা। শনিবার ( ২৩ অক্টোবর) রাতে কলম্বিয়ার যৌথ বাহিনীর অভিযানে এই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। কলম্বিয়ার সরকার জানিয়েছে, শীঘ্রই আমেরিকার হাতে উসুগাকে হস্তান্তর করা হবে।

অতোনিল’ নামে অধিক পরিচিত দাইরো ‘গালফ ক্ল্যান’ নামের মাদক চোরাচালানি চক্রের প্রধান। দাইরো অনেক বছর ধরে আমেরিকার ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় আছেন। । দাইরোর বিরুদ্ধে আমেরিকার ভিতরে ২০০৩ থেকে ২০১৪ সালের মধ্যে কমপক্ষে ৭৩ মেট্রিক টন কোকেন আমদানির অভিযোগ রয়েছে। আমেরিকার সরকার দাইরোকে ধরিয়ে দেওয়ার জন্য ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিলো।

দাইরোকে ধরার জন্য অনেকদিন ধরে কলম্বিয়ার সরকার হন্যে হয়ে ঘুরছিলো। অবশেষে শনিবার রাতে দাইরো যৌথবাহিনীর এক অভিযানে গ্রেফতার হয়। বর্তমানে তাকে একটি সামরিক ঘাঁটিতে রাখা হয়েছে।

দাইরোকে আটকের ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে। তিনি বলেছেন, দাইরোকে ধরতে পারার ঘটনাটি চলতি শতকে কলম্বিয়ায় মাদক চোরাচালানের বিরুদ্ধে সবচেয়ে বড় আঘাত। কলোম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে শীঘ্রই দাইরোকে আমেরিকানদের কাছে হস্তান্তর করা হবে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত