আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

নিউ ইয়র্কে স্বামীকে নিয়ে এক বেডরুমের অ্যাপার্টমেন্টে ওঠছেন জাপানি রাজকন্যা

নিউ ইয়র্কে স্বামীকে নিয়ে এক বেডরুমের অ্যাপার্টমেন্টে ওঠছেন জাপানি রাজকন্যা

জাপানের রাজকন্যা মাকো ও তার স্বামী নিউ ইয়র্ক সিটিতে ভাড়া করা এক বেডরুমের অ্যাপার্টমেন্ট থেকে সরে আসার প্রস্তুতি নিচ্ছেন। কলেজ জীবনের বন্ধুকে বিয়ে করার পর জাপানের এই রাজকন্যা তার রাজকীয় পদবী ত্যাগ করতে বাধ্য হয়েছেন।

ক্রাউন প্রিন্স ফুমিহিতো ও সম্রাট নারুহিতেরার ভাইয়ের মেয়ে ৩০ বছর বয়স্কা মাকো মঙ্গলবার সাদামাটা অনুষ্ঠানে কেই কোমুরোকে (৩০) বিয়ে করেন। কয়েক বছর ধরে বিতর্কের পর তাদের বিয়েটি সম্পন্ন হলো।

বিয়ের আনুষ্ঠানিকতার পর নবদম্পতি টোকিওর একটি কন্ডোমিনিয়ামে ওঠেন। তবে তারা এখন স্থায়ীভাবে নিউ ইয়র্ক সিটিতে পাড়ি দিতে চলেছেন বলে জাপানি একটি মিডিয়া জানিয়েছে। তবে এই দম্পতি ঠিক কোথায় বাড়ি ভাড়া করেছেন, তা জানা যায়নি।

গত জুলাই মাসে নিউ ইয়র্ক বার পরীক্ষা দেয়ার পর মাকোর স্বামী একটি আইন প্রতিষ্ঠানে চাকরি করছেন।

জাপানি সূত্র জানায়, দম্পতি আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠান বা সংবর্ধনার আয়োজন করেনি, তারা আইনি নথিপত্রের জন্য আবেদন জমা দিয়ে বিয়ে করার কাজটি সম্পন্ন করেছেন।

তবে তারা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে মাকো বলেন, আমার জন্য কেই হলেন অমূল্য ব্যক্তি। আমাদের হৃদয়কে উষ্ণ রাখার জন্য আমাদের বিয়ে করাটা দরকারি ছিল।

আর তার স্বামী বলেন, ‘আমি মাকোকে ভালোবাসি। আমি একাকী বাস করি। আমি এখন যাকে ভালোবাসি, তার সাথে বাস করতে চাই।’

তিনি আরো বলেন, আমি আশা করি মাকোর সাথে আমার একটি উষ্ণ পরিবার হবে। আমি তাকে সমর্থন দিয়ে সবকিছু করব।

এই দম্পতির প্রথম সাক্ষাত হয় টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিস্টিয়ান ইউনিভার্সিটিতে। সেখানে ২০১৭ সালে তারা তাদের এনগেজমেন্টের কথা ঘোষণা করেন। তারা পরের বছরই বিয়ে করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু কোমুরোর মায়ের আর্থিক কিছু জটিলতার কারণে বিয়েটি বিলম্বিত হয়।

মাকোর শাশুড়ি তার সাবেক বাগদত্তার কাছ থেকে কিছু অর্থ পেয়েছিলেন। কিন্তু এই অর্থ উপহার ছিল না ঋণ ছিল, তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।

প্রাসাদের চিকিৎসকেরা জানিয়েছেন, তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় নেতিবাচক খবর প্রকাশিত হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত