আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

জলবায়ু রক্ষায় বিশ্বনেতারা পদক্ষেপ নেয়ার ভান করছেন : থুনবার্গ

জলবায়ু রক্ষায় বিশ্বনেতারা পদক্ষেপ নেয়ার ভান করছেন : থুনবার্গ

জলবায়ু রক্ষায় বিশ্বনেতারা পদক্ষেপ নেয়ার ভান করছেন বলে অভিযোগ করেছেন সুইডিশ পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ। সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে এক বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেন তিনি।

এর আগে সোমবার কপ২৬ নামে পরিচিতি পাওয়া জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন গ্লাসগোতে শুরু হয়। জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে দুই সপ্তাহের এই সম্মেলনে ১২০ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান যোগ দিয়েছেন।

গ্লাসগোতে সম্মেলনের ভেন্যুর কাছেই ফেস্টিভাল পার্কে পরিবেশ বিষয়ক আন্দোলন 'ফ্রাইডে ফর ফিউচারের' আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নেন গ্রেটা থুনবার্গ।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'আগের সব কপের মতোই কপ২৬ এবং তা আমাদের কোথাও নিতে পারেনি। তারা আমাদের ব্যর্থতার দিকে নিয়ে গেছেন।'

তিনি বলেন, 'কপের ভেতরে যারা অংশ নিয়েছেন, তারা শুধু রাজনীতিবিদ ও ক্ষমতাশালী ব্যক্তি। তারা ভান করছেন আমাদের ভবিষ্যতকে গুরুত্বের সাথে নেয়ার, ভান করছেন ওই লোকদের বর্তমানকে গুরুত্বের সাথে নেয়ার যারা ইতোমধ্যেই জলবায়ু সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।'

থুনবার্গ বলেন, সম্মেলনে অংশ নেয়া বিশ্বনেতাদের হাত ধরে পরিবর্তন আসবে না।

তিনি বলেন, 'আমরা এতে অসুস্থ ও ক্লান্ত। তারা পছন্দ করুক বা না করুক আমরা পরিবর্তন নিয়ে আসবো।'

এদিকে গ্লাসগোতে জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বনেতাদের যথাযথ পদক্ষেপের আহ্বান জানিয়ে সোমবার পরিবেশ কর্মীদের বেশ কিছু সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্রিটিশ ত্রাণ সংস্থা অক্সফামের উদ্যোগে বিশ্বনেতাদের মুখোশে এক স্কটিশ পাইপ ব্যান্ডের প্রতিবাদী প্রদর্শনী করা হয়। গ্লাসগোর রয়্যাল এক্সচেঞ্জ স্কয়ারে এই ব্যতিক্রমী প্রদর্শনীতে পরিবেশে কার্বন নিঃসরণকারী শীর্ষ নয় দেশের প্রধান; মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোশ পরে প্রতিবাদ করা হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত