আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

কাবুলে হাসপাতালে জোড়া বিস্ফোরণ-গুলি: নিহত ১৯

কাবুলে হাসপাতালে জোড়া বিস্ফোরণ-গুলি: নিহত ১৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির সামরিক বাহিনীর সবচেয়ে বড় হাসপাতালে জোড়া বিস্ফোরণের পর বন্দুক হামলায় কমপক্ষে ১৯ জন নিহত ও আরও ৩৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার তালেবানের একজন নিরাপত্তা কর্মকর্তা হাসপাতালে হামলায় হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে রয়টার্স।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র কারি খোস্তি বলেছেন, কাবুলের প্রাণকেন্দ্রের ৪০০ শয্যার সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের প্রবেশদ্বারে জোড়া বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

হতাহতের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে তালেবানের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, সেখানে অন্তত ১৯ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন।

বিস্ফোরণস্থল থেকে ৩ কিলোমিটার দূরে একটি ট্রমা হাসপাতাল পরিচালনা করছে ইতালীয় এক দাতব্য সংস্থা। তারা বলেছে, তাদের হাসপাতালে এখন পর্যন্ত ৯ জনকে আহত অবস্থায় আনা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বাসিন্দাদের প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের ওয়াজির আকবর খান এলাকার সাবেক কূটনৈতিক ওই এলাকার বিস্ফোরণস্থলের আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। প্রত্যক্ষদর্শীরা হামলার স্থানে অন্তত দু’টি হেলিকপ্টার উড়ে যেতে দেখেছেন বলে জানিয়েছেন।

তবে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। কিন্তু প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বখতার নিউজ এজেন্সি বলছে, হাসপাতালে বেশ কয়েকজন ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধা প্রবেশ করেছেন এবং সেখানে তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে।

গত আগস্টে পশ্চিমা সামরিক বাহিনীর বিরুদ্ধে তালেবানের জয়ের পর আফগানিস্তানে বোমা হামলা বৃদ্ধি পেয়েছে। এর ফলে কয়েক দশকের যুদ্ধের পর নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করতে তালেবানের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।

বিস্ফোরণের সময় হাসপাতাল থেকে পালিয়ে আসা একজন স্বাস্থ্যকর্মী বলেছেন, তিনি প্রচণ্ড এক বিস্ফোরণের পর গোলাগুলির শব্দ শুনেছেন। প্রথম বিস্ফোরণের ১০ মিনিট পর দ্বিতীয় বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন তিনি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত