আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ধারণার চেয়ে দ্রুত বাড়ছে চীনের পারমাণবিক অস্ত্র : যুক্তরাষ্ট্র

ধারণার চেয়ে দ্রুত বাড়ছে চীনের পারমাণবিক অস্ত্র : যুক্তরাষ্ট্র

মার্কিন কংগ্রেসে গতকাল বুধবার প্রতিরক্ষা দপ্তর—পেন্টাগনের একটি প্রতিবেদন পেশ করা হয়। যা নিয়ে কংগ্রেসে শোরগোল পড়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে—যুক্তরাষ্ট্রের ধারণার চেয়ে অনেক দ্রুত গতিতে চীন নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার বৃদ্ধি করেছে। পারমাণবিক অস্ত্রের সংখ্যা বেড়ে এক হাজারে দাঁড়াবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

সম্প্রতি চীন একটি ক্ষেপণাস্ত্রের (মিসাইল) পরীক্ষা করেছে। গোটা পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে এ মিসাইল। এরপরেই নিজেদের আশঙ্কা প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্র। সে ঘটনার পরপরই মার্কিন কংগ্রেসে পেশ করা হলো পেন্টাগনের প্রতিবেদন।

পেন্টাগনের দাবি, চীন নানা পাল্লার পরমাণু অস্ত্র তৈরি করছে। এবং ২০৩০ সালের মধ্যে এসব অস্ত্রের সংখ্যা এক হাজারে পৌঁছে যাবে বলে মনে করছে পেন্টাগন। এত বেশি পরমাণু অস্ত্র যুক্তরাষ্ট্র ও রাশিয়া ছাড়া আর কারও হাতে নেই। এ ছাড়া পরমাণু-চালিত ব্যালেস্টিক মিসাইলও চীন দ্রুত গতিতে তৈরি করছে বলে পেন্টাগনের অনুমান।

জল-স্থল-আকাশ থেকে ছোড়ার অস্ত্র

চীনের কাছে পানি, ভূমি ও আকাশ থেকে ছোড়ার মতো পারমাণবিক অস্ত্র থাকতে পারে বলে মনে করে পেন্টাগন। এখন পর্যন্ত এসব অস্ত্র কেবল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছেই রয়েছে। শুধু তাই নয়, ইন্টারকন্টিনেন্টাল বা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ছোড়ার মতো পরমাণবিক অস্ত্রও এখন চীনের অস্ত্রভাণ্ডারে রয়েছে।

পেন্টাগন বলছে—মিসাইল ছোড়ার জন্য চীন অন্তত তিনটি নতুন ‘ফিল্ড’ তৈরি করছে। এসব ফিল্ডে মাটির গভীরে তৈরি স্থাপনা থেকে আন্তঃমহাদেশীয় পারমাণবিক অস্ত্র ছোড়া সম্ভব।

কেন অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে চীন?

পেন্টাগনের বক্তব্য—কারও ওপর আক্রমণের জন্য চীন এভাবে পরমাণবিক শক্তি বৃদ্ধি করছে না। তারা শক্তির পরীক্ষায় যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে টেক্কা দিতে চাইছে। এবং ক্ষমতার ভারসাম্যে নিজেদের অবস্থান জোরদার করাসহ প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে রাখতে চাইছে। প্রয়োজনে তারাও যে সমান শক্তি নিয়ে আক্রমণ চালাতে পারে, সে বার্তা দিয়ে রাখছে চীন।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তির ভারসাম্য

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে চীন কয়েক বছর ধরেই শক্তিবৃদ্ধি করছে। পেন্টাগন বলছে—চীনের সামরিক বাহিনী জল, স্থল, আকাশ, মহাকাশ ও প্রযুক্তি—সব ক্ষেত্রেই শক্তি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের পরীক্ষা নিতে চাইছে।

চীনের সামরিক শক্তিবৃদ্ধি নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। বর্তমানে জো বাইডেন ক্ষমতায় আসার পরেও এ বিষয়ে সম্পর্কের উন্নতি হয়নি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ট্রেলিয়ার সামরিক শক্তি উন্নত করার চেষ্টা করছে। অস্ট্রেলিয়াকে পরমাণবিক অস্ত্র উৎক্ষেপণযোগ্য সাবমেরিন দেওয়া হচ্ছে। যার অর্থ, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষমতা বাড়ানো। ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে জোট গঠনেরও চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত