আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

পূর্ব ইউরোপে মার্কিন সৈন্য মোতায়েন করবেন বাইডেন

পূর্ব ইউরোপে মার্কিন সৈন্য মোতায়েন করবেন বাইডেন

ইউক্রেন সীমান্তে রুশ সৈন্য মোতায়েনে পশ্চিমা দেশগুলোর সাথে রাশিয়ার উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, পূর্ব ইউরোপ ও ন্যাটো জোটভুক্ত দেশগুলোতে তিনি মার্কিন সৈন্য পাঠাবেন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার পিটসবুর্গ সফর শেষে মেরিল্যান্ডের বিমানঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রুতে সাংবাদিকদের কাছে এই কথা বলেন তিনি।

বাইডেন বলেন, ‘শিগগিরই আমি পূর্ব ইউরোপ ও ন্যাটোভুক্ত দেশগুলোতে মার্কিন সৈন্য পাঠাবো। তবে তা বৃহৎ মাত্রায় হবে না।’

এর আগে গত সোমবার ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সাথে পশ্চিমা দেশগুলোর উত্তেজনার জেরে পূর্ব ইউরোপে নিরাপত্তা পরিস্থিতি অবনতির আশঙ্কায় মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন আট হাজার পাঁচ শ’ সৈন্যকে সর্বোচ্চ সতর্ক পরিস্থিতিতে প্রস্তুত রাখার কথা জানায়।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, প্রাথমিক এই বাহিনীই প্রয়োজনে ইউরোপে লজিস্টিক, অ্যাভিয়েশন, ইনটেলিজেন্স, পরিবহন ও চিকিৎসাসহ অন্যান্য সামর্থ্য যোগ করতে পারে।

সম্প্রতি ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।

ইউক্রেনের অভিযোগ, দেশটির পূর্বাঞ্চলে কিয়েভের বিরুদ্ধে লড়াইরত রুশপন্থী বিদ্রোহী যোদ্ধাদের সহায়তার নামে ইউক্রেনে আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে মস্কো।

অপরদিকে ইউক্রেনের অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। দেশটি বলছে, সামরিক বাহিনীর মহড়ার অংশ হিসেবে ওই সৈন্য সমাবেশ করা হয়েছে।

একইসাথে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বিদ্রোহী যোদ্ধাদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ করে আসছে রাশিয়া।

ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়াকে সতর্কতা জানিয়ে আসছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত