আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

অনাহারে আফগানরা, বিক্রি করছেন সন্তান-কিডনি

অনাহারে আফগানরা, বিক্রি করছেন সন্তান-কিডনি

আফগানিস্তানের ভয়াবহ চিত্রের কথা তুলে ধরলো জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ডব্লিউএফপি-এর প্রধান দেশটিতে মানবিক সংকট নিয়ে উদ্বিগ্নের কথা ফের জানালেন। তিনি বলেছেন, খাদ্যের জন্য আফগানরা তাদের শিশুদের বিক্রি করতে বাধ্য হচ্ছেন। একই সঙ্গে বিক্রি করছেন শরীরের নানা অঙ্গ।  

ডব্লিউএফপি-এর প্রধান ডেভিড বেসলি প্রধান জানিয়েছেন, দেশটির অর্ধেক মানুষ অনাহারে ভুগছে। এই সংকটময় মুহুর্তে দেশটিতে ত্রাণের জন্য আন্তর্জাতিক সংস্থার কাছে সহায়তার আহ্বান জানান তিনি।  

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান বহু বছর ধরে সংঘাত ছাড়াও খরা, মহামারি এবং অর্থনৈতিক বিপর্যয়ের মুখে।

দেশটির দুই কোটি ৪০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তায় ভুগছে। এই শীতে দেশটির অর্ধেক জনসংখ্যার বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বে। এছাড়া চলতি বছরে ৯৭ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে পারে।

ডয়েচে ভেলেকে ডেভিড বেসলি বলেন, আফগানিস্তান ইতোমধ্যেই বিশ্বের অন্যতম দরিদ্র একটি দেশ। এর মধ্যে ২০ বছর ধরে তালেবানের সঙ্গে সংঘর্ষ।

তিনি আরও বলেন, এখন আমরা যা সম্মুখীন করছি তা বিপর্যয়কর। দেশটির ৪ কোটি মানুষের মধ্যে দুই কোটি ৩০ লাখ মানুষ অনাহারের দ্বারপ্রান্তে।  

ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাতকারে ডেভিড বেসলি আফগানিস্তানে তার দেখা এক নারীর ঘটনার কথা প্রকাশ করেছেন। তিনি বলেন, এক নারী তার মেয়েকে অন্য পরিবারের কাছে বিক্রি করতে বাধ্য হয়েছেন এই আশায় যে, তারা তাকে ভাল খাওয়াতে পারবে।

গত বছরের অগাস্টে প্রায় ২০ বছর পর ফের আফগানিস্তান দখল করে দেয় তালেবান। এরপর দেশটিতে বেদেশি সহায়তা প্রায় বন্ধ হয়ে যায়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত