আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের আশঙ্কায় কয়েক হাজার ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের আশঙ্কায় কয়েক হাজার ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড ও মধ্য আটলান্টিক অঞ্চলে এই সপ্তাহান্তে একটি শক্তিশালী শীতকালীন ঝড়ের পূর্বাভাস করা হয়েছে। সেসময় ৬০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। এর ফলে উপকূলবর্তী বন্যা, বিদ্যুৎ বিভ্রাট ও যাতায়াতে ক্ষেত্রে উল্লেখযোগ্য অসুবিধার আশঙ্কা তৈরি হয়েছে।

এয়ারলাইনগুলো শুক্রবার থেকে রোববার পর্যন্ত নির্ধারিত পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল করেছে বলে ফ্লাইট সম্পর্কিত তথ্য প্রদানকারী পরিষেবা, ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য থেকে জানা যায়। সব মিলিয়ে মোট ৮ হাজার ৫০০টিরও বেশি ফ্লাইট বিলম্বিত করা হয়েছে।

দক্ষিণ-পশ্চিম উপকূলের কাছে নিম্নচাপ হিসেবে ঝড়টির সৃষ্টি হয় বলে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এরডব্লিউএস) জানায়। পূর্ব উপকূল বেয়ে উত্তরে প্রবাহিত হওয়ার সময় সেটির শক্তিবৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার বস্টন মেট্রোপলিটান এলাকা ও সেখানকার প্রায় ৪৯ লাখ বসবাসকারীর জন্য একটি ‍তুষারঝড়ের সতর্কতা জারি করেছে এনডব্লিউএস।

আবহাওয়াবিদরা জানায় যে অঞ্চলটিজুড়ে ৬০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে। শনিবার দিনের শুরু থেকে ঘণ্টায় ১১২ কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেপ কড ও মার্থা’স ভিনইয়ার্ড দ্বীপসহ, দক্ষিণ-পূর্ব ম্যাসাচুসেটস’এ সর্বোচ্চ তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

নর্থ ও সাউথ ক্যারোলাইনা থেকে উত্তরে মেইনের শেষ প্রান্ত পর্যন্ত শীতকালীন তুষারঝড় বিষয়ে উপদেশ ও সতর্কতা জারি আছে। সেখানে শুক্রবার দুপুর থেকে তুষারপাত শুরু হয়ে শনিবারও তা চলতে পারে। ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

দেশটির বৃহত্তম মেট্রোপলিটান শহর, নিউ ইয়র্কে ৯ ইঞ্চি ‍তুষারপাত হতে পারে বলে আবহাওয়াবিদরা জানান।

আবহাওয়া বিভাগ সতর্ক করেছে যে বাতাসে উড়তে থাকা তুষারের ফলে দৃষ্টির দূরত্ব উল্লেখযোগ্য হারে কমে যেতে পারে। জোরালো বাতাসে গাছের ডাল ভেঙে পড়তে পারে ও অঞ্চলটির কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফেলতে পারে।

অঞ্চলটির লাইব্রেরি, গির্জা, ক্লিনিক ও বিভিন্ন দোকান জানায় যে সেগুলো শনিবার বন্ধ থাকবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত