আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ইউক্রেনে আক্রমণ চালাতে ৭০ শতাংশ প্রস্তুত রাশিয়া: যুক্তরাষ্ট্র

ইউক্রেনে আক্রমণ চালাতে ৭০ শতাংশ প্রস্তুত রাশিয়া: যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

ইউক্রেনে আসন্ন সপ্তাহে পূর্ণ শক্তিতে আক্রমণ চালানোর জন্য মিলিটারি বিন্যস্ত করে ৭০ শতাংশ পর্যন্ত প্রস্তুত হয়েছে রাশিয়া, সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। তবে এই তথ্যের স্বপক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেননি তাঁরা।

মধ্য-ফেব্রুয়ারি থেকে রাশিয়ার ভূমি জমে শক্ত হতে শুরু করবে। এরপরই মস্কো অন্যান্য ভারী যুদ্ধ সরঞ্জাম সীমান্তে আনতে শুরু করবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।  

রাশিয়া জানিয়েছে, ইউক্রেন সীমান্তে ১ লাখ সৈন্য সমাবেশ করে রাখা হয়েছে। কিন্তু ইউক্রেনে আক্রমণ করার কোনো উদ্দেশ্য তাদের নেই বলে জানিয়েছে মস্কো।

গণমাধ্যম জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। তবে স্পর্শকাতর বিষয় হওয়ায় কোনো তথ্য প্রকাশ করেননি তারা।

কর্মকর্তারা আরও জানান, তাঁরা সঠিক জানেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ধরণের কোনো পদক্ষেপ গ্রহণ করছেন কী না। তবে যেকোনো পদক্ষেপের ক্ষেত্রেই কূটনৈতিক সমাধান রয়েছেন বলে তাঁরা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানান, আবহাওয়া পরিবর্তন হলেই রাশিয়া ১৫ ফেব্রুয়ারি থেকে মার্চের শেষ পর্যন্ত তাদের ভারী অস্ত্র সরঞ্জাম ইউক্রেন সীমান্তে আনা শুরু করবে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ করে তবে ৫০ হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হতে পারে। যদি আক্রমণ করা হয় তবে অল্প কয়েকদিনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ এর পতন ঘটবে এবং ইউরোপে আবারো শরনার্থী সংকট শুরু হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত