আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ন্যাটোর সরঞ্জাম পাকিস্তানের হাতে যাওয়ার তথ্য অস্বীকার তালেবানের

ন্যাটোর সরঞ্জাম পাকিস্তানের হাতে যাওয়ার তথ্য অস্বীকার তালেবানের

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের ন্যাটো জোট বাহিনীর ফেলে যাওয়া সরঞ্জাম পাকিস্তানের হাতে যাওয়ার তথ্য অস্বীকার করেছে তালেবান।

শনিবার তালেবানের উপ মুখপাত্র বিলাল করিমি আফগান সংবাদমাধ্যম তোলো নিউজের কাছে এক সাক্ষাতকারে এই কথা বলেন।

এর আগে শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের সাথে এক সাক্ষাতকারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমদ ন্যাটোর ফেলে যাওয়া সরঞ্জাম পাকিস্তানি সামরিক বাহিনীর হাতে যাওয়ার দাবি করেন।

একইসাথে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে এখনো তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) ও বেলুচ বিদ্রোহী গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাচ্ছে বলে দাবি করেন তিনি।

বিলাল করিমি বলেন, ‘আমরা আশ্বাস দিচ্ছি ও অঙ্গীকার করছি আফগানিস্তানের মাটি কোনো দেশের জন্য হুমকি নয়। এই সমস্যা পাকিস্তানেই রয়েছে। এটি তাদের নিজস্ব অভ্যন্তরীন সমস্যা।’

গত বছরের আগস্টে আফগানিস্তানের প্রশাসনের নিয়ন্ত্রণ নেয় তালেবান। সশস্ত্র এই রাজনৈতিক দলটির ক্ষমতা গ্রহণের বিষয়ে পাকিস্তানের সাহায্য রয়েছে বলে অভিযোগ করা হয়। তবে পাকিস্তান এই দাবি অস্বীকার করে এসেছে।

অপরদিকে তালেবানের একই আদর্শের অনুসরণের দাবিদার পাকিস্তানভিত্তিক তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। টিটিপি তাদের সাথে তালেবানের সম্পর্ক থাকার দাবি করলেও তালেবান নেতৃত্ব তা অস্বীকার করে এসেছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত