আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

নাইজারে তুমুল লড়াই, নিহত ১৬

নাইজারে তুমুল লড়াই, নিহত ১৬

নাইজারের পশ্চিমাঞ্চলে তুমুল লড়াইয়ে ছয় সৈন্যসহ ১৬ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে নাইজারের ন্যাশনাল গার্ড হাই কমান্ড জানিয়েছে, রোববার দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম শহরের কাছে সন্দেহভাজন জঙ্গিরা মোটরসাইকেলে এসে সৈন্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সেনারা পাল্টা জবাব দিলে দু'পক্ষের মধ্যে তুমুল লড়াই বেধে যায়। এ ঘটনায় ৬ সৈন্য ও ১০ সন্ত্রাসী নিহত হয়েছে।

সানামের অবস্থান এমন একটি এলাকায় যেখানে নাইজার সীমান্তের সঙ্গে মালি ও বুরকিনা ফাসোর সীমান্ত মিলেছে। আর এ অঞ্চলে জঙ্গি হামলা খুব সাধারণ ঘটনা। এর আগে একই এলাকায় গত ৯ আগস্ট জঙ্গি হামলায় পাঁচ সৈন্য নিহত হয়। উল্লেখ্য, গত ২৬ জুলাই এক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মোহাম্মেদ বাজাউমকে ক্ষমতাচ্যুত করে দেশটির শাসন ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী।




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত