আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

বড়শিতে মাছ নয়, এলো ১২ কোটি টাকার কোকেন

বড়শিতে মাছ নয়, এলো ১২ কোটি টাকার কোকেন

ছবি: এলএবাংলাটাইমস

শখের বশে অনেকে পুকুর, সাগর, নদীতে মাছ ধরেন। দিন শেষে টুকটাক যা পান, সেটি নিয়েই খুশি থাকেন। এমনই একজন মাছ ধরতে গিয়েছিলেন আটলান্টিক মহাসাগরে। সেখানে তিনি মাছ নয়, পেয়েছেন ১২ কোটি টাকার কোকেনের প্যাকেট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টামপা শহরের মেয়র জেন ক্যাস্টরের বড়শিতে ধরা পড়েছে এই কোকেন।

ঘটনাটি গত ২৩ জুলাইয়ের। ওই দিন অবসর কাটাতে সপরিবার সমুদ্র দর্শনে গিয়েছিলেন জেন ক্যাস্টর। সমুদ্রে নৌকাভ্রমণের এক পর্যায়ে মাছ ধরার শখ জাগে তাঁর। বড়শি ফেলে মাছ ধরতে গিয়ে গেঁথে ফেললেন ৩২ কেজি ওজনের কোকেনের একটি বড় প্যাকেট, যার বাজারমূল্য প্রায় ১১ লাখ ডলার (বাংলাদেশি প্রায় ১২ কোটি টাকা)।

একপর্যায়ে জেন ক্যাস্টরের পরিবারের এক সদস্য আটলান্টিকের পানিতে কিছু একটা দেখতে পান। তিনি ভেবেছিলেন, পানিতে কোনো কিছুর ছায়া পড়েছে। হয়তো সমুদ্রে ভেসে থাকা কাঠের টুকরার নিচে ছোট ছোট মাছের ঝাঁক থাকতে পারে। কৌতূহলের বশে তাঁরা নৌকাটি নিয়ে সেদিকে এগিয়ে যান। তিনি বলেন, ‘আমরা একেবারে সেটির কাছে পৌঁছে যাই। তখন মনে হলো, এটি কিছু একটার প্যাকেট।’

ক্যাস্টর বলেন, প্যাকেটের ভেতর কোকেন–জাতীয় মাদক ছিল, শুরুতেই তাঁর এমন সন্দেহ হয়েছিল। কারণ, তিন দশকের বেশি সময় তিনি টামপা পুলিশে কাজ করেছেন। এর মধ্যে ছয় বছর পুলিশপ্রধান ছিলেন। অভিজ্ঞতার কারণে তিনি নিশ্চিত হয়েছিলেন, প্যাকেটের ভেতর মাদক আছে। পরে কোকেনের প্যাকেকটি তাঁদের নৌকায় তোলা হয়। প্যাকেটটি শক্ত করে বেঁধে রাখা হয়েছিল। প্লাস্টিক দিয়ে বাঁধা ব্যাগের ভেতর কী আছে, দেখা যাচ্ছিল।

প্যাকেটের ভেতর কোকেন আছে, সেটি নিশ্চিত হওয়ার পর স্মার্টওয়াচে জায়গাটি সেভ করে রাখেন ক্যাস্টর। এরপর তিনি বিষয়টি স্থানীয় পুলিশকে জানান। পরে যুক্তরাষ্ট্রের বর্ডার গার্ড প্যাকেটটি জব্দ করে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত