আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ইউক্রেনীয় ড্রোন হামলায় মস্কোতে ভবন ক্ষতিগ্রস্ত

ইউক্রেনীয় ড্রোন হামলায় মস্কোতে ভবন ক্ষতিগ্রস্ত

রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী মস্কোর আকাশে ইউক্রেইনের একটি ড্রোনকে গুলি করে ধ্বংস করার পর সেটির ধ্বংসাবশেষ আছড়ে পড়ে রাজধানী শহরটির কেন্দ্রস্থলের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন।

ঘটনার সময় ওই এলাকায় উপস্থিত রয়টার্সের এক সাংবাদিক জানিয়েছেন, তিনি ‘শক্তিশালী বিস্ফোরণের’ শব্দ শুনেছেন।

রয়টার্সের ছবিগুলোতে দেখা গেছে, জরুরি বিভাগের কর্মীরা ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত অনাবাসিক ভবনটির ছাদ পরিদর্শন করছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, শুক্রবার ভোররাতে বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ড্রোনকে ধ্বংস করার পর সেটি মস্কো এক্সপো সেন্টার কমপ্লেক্সের একটি অনাবাসিক ভবনের ওপর পড়ে, তবে এতে কেউ হতাহত হয়নি।

এক এক্সপো সেন্টারটি রাশিয়ার ক্ষমতার কেন্দ্র ক্রেমলিন থেকে পাঁচ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত। এই এক্সপো সেন্টারে প্রদর্শনী প্যাভেলিয়ন ও বহু উদ্দেশ্যে ব্যবহার করার মতো বেশ কয়েকটি হল আছে। এটি বিশাল আয়তনের একটি কমপ্লেক্স।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, “মস্কোর স্থানীয় সময় ভোররাত ৪টার দিকে কিইভের শাসকরা মানুষবিহীন একটি আকাশযান ব্যবহার করে মস্কো ও মস্কো অঞ্চলে আরেকটি সন্ত্রাসী হামলা চালিয়েছে।”

এ ড্রোন হামলার বিষয়ে কিইভ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এ ঘটনার সময় মস্কোর আশপাশের চারটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। পরে বিমানবন্দরগুলোর কার্যক্রম ফের সচল হয়।

রাশিয়ার বিমান পরিবহন সংস্থা জানিয়েছে, সাতটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরগুলোতে পাঠিয়ৈ দেওয়া হয়।

মে মাসের প্রথমদিকে ক্রেমলিনের ওপরে একটি ড্রোন ধ্বংস হওয়ার পর থেকে রাশিয়ার অনেক ভেতরে ড্রোন হামলার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। মে-র শেষ দিকে মস্কোর বেসামরিক এলাকাগুলোতে ড্রোন হামলার ঘটনা ঘটে। আর চলতি মাসের প্রথমদিকে মস্কোর বাণিজ্যিক এলাকায় তিন দিনের মধ্যে দুইবার হামলা চালানো হয়।

প্রায় ১৮ মাস ধরে চলা ইউক্রেইনের যুদ্ধে ইউক্রেইন ও রাশিয়া, উভয়েই বেসামরিক অবকাঠামোর ওপর ও বেসামরিকদের লক্ষ্য করে হামলার কথা অস্বীকার করে আসছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত