আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ‘নিখোঁজ’

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ‘নিখোঁজ’

ব্যক্তিগত কাজে দিল্লি থেকে ২৭ জানুয়ারি রাঁচির উদ্দেশ্যে রওনা হন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এর পর থেকে ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যাচ্ছে না। বেশ কিছু সূত্রের দাবি তিনি নিখোঁজ। যদিও তাঁর দল জেএমএম ও তার পরিবার তা মানতে নারাজ। খবর হিন্দুস্তান টাইমস।

 

জমি কেলেঙ্কারি মামলায় আর্থিক অসামঞ্জস্যতার অভিযোগ রয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দিল্লির বাড়িতে ১৩ ঘণ্টার তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)র কর্মকর্তারা। জানা গেছে, সেই অভিযানে কিছু গুরুত্বপূর্ণ নথি ও একটি বিএমডাব্লিউ গাড়ি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

জেএমএম নেতা হেমন্তকে খুঁজে না পাওয়ার ব্যাপারে মন্তব্য করেছেন ঝাড়খণ্ডের বিজেপি প্রধান বাবুলাল মারান্ডি। এক টুইটে তিনি বলেন, 'মিডিয়ার সূত্র ধরে বলা যায়, গভীর রাতে হেমন্ত সোরেন হাওয়াই চটি পরে, মুখে কাগজ চাপা দিয়ে মুখ ঢেকে, দিল্লির বাড়ি থেকে পায়ে হেঁটে পালিয়েছেন। তার নিরাপত্তা সহকারী অজয় সিং ছিলেন তার সঙ্গে। তিনিও নিখোঁজ।'

আর্থিক দুর্নীতির মামলায় ইডি হেমন্ত সোরেনকে ৯ বার তলব করেছে। প্রতিবারই তিনি সেই তলব এড়িয়ে গিয়েছেন। শনিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে নতুন করে তলব করে ইডি। তাকে ২৭ থেকে ৩১ জানুয়ারির মধ্যে দিল্লির ইডির দপ্তরে হাজির হতে বলা হয়েছিল। উত্তর না পেয়ে ২৯ থেকে ৩১ তারিখের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য সময় রাখতে বলা হয়। এরপরই ইডির তরফে এই পদক্ষেপ।

রাঁচিতে হেমন্ত সোরেনের বাড়ির সামনে নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে। দিল্লি বিমানবন্দরেও রয়েছে কড়া নজর।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত