আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

হজে অনেক মানুষের মৃত্যু হওয়ায় নতুন নির্দেশনা জারি

হজে অনেক মানুষের মৃত্যু হওয়ায় নতুন নির্দেশনা জারি

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগামী বছর হজ করার পরিকল্পনা করা হজযাত্রীদের জন্য একটি কঠোর স্বাস্থ্য নির্দেশনা জারি করেছে। চলতি বছরের হজে অনেক মানুষের মৃত্যু হওয়ায় নতুন এই নির্দেশনা জারি করে দেশটির মন্ত্রণালয়। নির্দেশনায় তারা কিছু দলভুক্ত মানুষকে হজে না যেতে অনুরোধ করেছে।


পায়ে হাঁটার দীর্ঘ পথ ব্যবহার করে হজের কার্যক্রম সম্পাদন করতে হয় হজযাত্রীদের। এই পথের দৈর্ঘ্য প্রায় ২৫ কিলোমিটার। হাঁটার পথটি বেশ কয়েকটি পবিত্র জায়গাকে সংযুক্ত করেছে। যার শুরু আরাফার ময়দান থেকে, পরে তা মুজদালিফা হয়ে শেষ হয়েছে মিনায় গিয়ে। 


গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে এই পথ অতিক্রম করা বেশ কঠিন। তাই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শুধুমাত্র স্বাস্থ্যবান এবং শারীরিকভাবে ফিট ব্যক্তিদের হজে যাওয়ার পরামর্শ দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালযয়ের বরাতে খালিজ টাইমস জানিয়েছে, যেসব মানুষের বয়স ৬৫ বছর বা তারও বেশি, কঠিন রোগে আক্রান্ত— যেমন হার্ট, কিডনি, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, ডায়বেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যানসার, খুবই অসুস্থ, গর্ভবতী এবং ১২ বছরের কম বয়সী শিশু তাদের এই বছর হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত।


মন্ত্রণালয় বলছে, যারা স্বাস্থ্যগত এবং শারীরিকভাবে সুস্থ আছেন শুধুমাত্র তারা যেন হজে আসেন। কারণ আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে।

চলতি বছর হজ করতে গিয়ে প্রায় ১ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়েছে। যাদের বেশিরভাগেরই প্রাণ গেছে অতিরিক্ত গরমের মধ্যে হেঁটে। এ বছর যখন হজ অনুষ্ঠিত হয় তখন সৌদিতে অস্বাভাবিকরকম তাপমাত্রা ছিল।

যেসব মানুষ অনুমতি ছাড়া হজ করতে গিয়েছিলেন তারা এই দীর্ঘ পথ হাঁটার পর বিশ্রামের জন্য কোনো জায়গা পাননি। এছাড়া পর্যাপ্ত পানিও পাননি অনেক হজযাত্রী। এতে করে খোলা ময়দানে অসুস্থ হয়ে মারা গেছেন তারা।

পরিস্থিতি এমনও হয়েছিল মৃত মানুষের মরদেহ রাস্তায় পড়েছিল। কিন্তু চাপের কারণে অ্যাম্বুলেন্স বা স্বাস্থকর্মীরা দীর্ঘ সময় পর্যন্ত সেগুলো নিতে পারেননি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত