আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

পৃথিবীকে প্রায় দুই মাস প্রদক্ষিণ করতে যাচ্ছে নতুন একটি গ্রহাণু মিনি চাঁদ

পৃথিবীকে প্রায় দুই মাস প্রদক্ষিণ করতে যাচ্ছে নতুন একটি গ্রহাণু মিনি চাঁদ

আমাদের পৃথিবীকে প্রায় দুই মাস প্রদক্ষিণ করতে যাচ্ছে নতুন একটি গ্রহাণু। আকার-আকৃতি ও পৃথিবীকে প্রদক্ষিণের ধারণা থেকে এটিকে বলা হচ্ছে ‘মিনি চাঁদ’।


জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন আবিষ্কৃত গ্রহাণুটি অস্থায়ীভাবে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলে ধরা পড়বে। ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বরের মধ্যে আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করবে এটি। তারপর গ্রহাণুটি একটি সূর্যকেন্দ্রিক কক্ষপথে (সূর্যের চারপাশের কক্ষপথ) ফিরে যাবে।


নাসার অর্থায়নে দক্ষিণ আফ্রিকাভিত্তিক গ্রহাণু টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম-অ্যাটলাস ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা প্রথম গত ৭ আগস্ট গ্রহাণুটি দেখতে পান।

মাদ্রিদের কমপ্লুটেন্স বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বিজ্ঞান অনুষদের গবেষক কার্লোস দে লা ফুয়েন্তে মার্কোস বলেন, গ্রহাণুটির ব্যাস সম্ভবত প্রায় ৩৭ ফুট (১১ মিটার)। তবে এর আকার নিশ্চিত করতে আরও পর্যবেক্ষণ এবং তথ্যের প্রয়োজন।


২০১৩ সালে রাশিয়ার চেলিয়াবিনস্কের উপর দিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা গ্রহাণুর চেয়ে এটি বড় হবে বলে মনে করা হচ্ছে। প্রায় ৫৫ থেকে ৬৫ ফুট আকারের চেলিয়াবিনস্ক গ্রহাণুটি সেই সময় বাতাসে বিস্ফোরিত হয়।

এটি জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে ২০ থেকে ৩০ গুণ বেশি শক্তি নির্গত করে এবং সূর্যের চেয়ে বেশি উজ্জ্বলতা উৎপন্ন করে। ক্ষতিগ্রস্ত করে ৭ হাজারের বেশি ভবন।

তবে 'মিনি চাঁদ' খ্যাত নতুন গ্রহাণুটি পৃথিবীর সঙ্গে সংঘর্ষের কোনো ঝুঁকিতে নেই বলে জানিয়েছেন দে লা ফুয়েন্তে মার্কোস। মহাকাশের পাথরটি প্রায় ২.৬ মিলিয়ন মাইল (৪.২ মিলিয়ন কিলোমিটার) দূরে প্রদক্ষিণ করবে, যা পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী দূরত্বের প্রায় ১০ গুণ।

পৃথিবীতে আগেও অন্যান্য অস্থায়ী 'মিনি-মুন' ধারণ করেছে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে একটি গ্রহাণুকে পৃথিবীর চারপাশে ঘুরতে দেখা গিয়েছিল। এটি কয়েক মাস পরে চলে গিয়েছিল। গবেষণায় দেখা গেছে, এটি সনাক্ত হওয়ার আগে কয়েক বছর ধরে আমাদের গ্রহকে প্রদক্ষিণ করেছিল এটি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত