আপডেট :

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

জেলেনস্কির বিজয় পরিকল্পনা খতিয়ে দেখবে ক্রেমলিন

জেলেনস্কির বিজয় পরিকল্পনা খতিয়ে দেখবে ক্রেমলিন

ছবিঃ এলএবাংলাটাইমস

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে ‘বিজয় পরিকল্পনা’ উপস্থাপন করতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ক্রেমলিনের পক্ষ থেকে গত সোমবার বলা হয়, ইউক্রেনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরিকল্পনা উন্মুক্ত করা হলে তা খতিয়ে দেখা হবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্থানীয় সময় গতকাল রোববার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সেখানে তিনি রাশিয়ার সঙ্গে আড়াই বছর ধরে চলা যুদ্ধ অবসানে কিয়েভের পরিকল্পনা জানাবেন।

বাইডেন ছাড়াও জেলেনস্কি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার জাতিসংঘের সাধারণ সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।

জেলেনস্কির পক্ষ থেকে তাঁর বিজয় পরিকল্পনা নিয়ে জনসমক্ষে এখনো কিছু জানানো হয়নি। জেলেনস্কি বলেছেন, বাইডেনকেই তিনি প্রথম বিস্তারিত এই পরিকল্পনা দেখাবেন। বন্ধুদেশের নেতাদেরও এ পরিকল্পনা দেখানো হবে বলেন জেলেনস্কি।

পুরো গ্রীষ্মে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র লড়াই চলেছে। মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলে দ্রুত অগ্রসর হয়েছে। আর কিয়েভ রাশিয়ার কুরস্ক অঞ্চলের অংশ দখলে রেখেছে। রাশিয়ার ভেতরে দূরপাল্লার অস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দিতে কয়েক সপ্তাহ ধরে কিয়েভ পশ্চিমাদের চাপ দিয়েছে। তবে এতে কোনো সুফল আসেনি। হোয়াইট হাউসে সাক্ষাতের সময় জেলেনস্কি এ নিয়ে বাইডেনের মনোভাব বদলের চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে।

জেলেনস্কির পক্ষ থেকে ওয়াশিংটন ও অন্য পশ্চিমা মিত্রদের আরও সহযোগিতা বাড়িয়ে মস্কোকে যুদ্ধ শেষ করতে বাধ্য করার বিষয়টি থাকতে পারে।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, জেলেনস্কি নতুন যে পরিকল্পনা করছেন, তাতে একটি সম্মেলন আয়োজনের বিষয় থাকতে পারে। এতে রাশিয়াকে আমন্ত্রণ জানানো হতে পারে এবং সংঘাত সমাধান নিয়ে আলোচনা হতে পারে।

জেলেনস্কির উদ্যোগ নিয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা মনে করি, গণমাধ্যমে আসা প্রতিবেদন নিয়ে কথা বলা ঠিক নয়। যদি সরকারি কোনো উৎস থেকে তথ্য পাওয়া যায়, তবে তা খতিয়ে দেখা হবে। এখনো এ নিয়ে পরস্পরবিরোধী ও অবিশ্বস্ত তথ্য রয়েছে। আমরা এ বিষয়ে সতর্ক আছি।’

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত