আপডেট :

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

ইয়েমেনের হুথি আন্দোলন একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার

ইয়েমেনের হুথি আন্দোলন একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার


ইয়েমেনের হুথি আন্দোলন একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের তেল আবিবের বেন-গুরিয়ন বিমানবন্দরে নতুন করে হামলা চালিয়েছে। বুধবার (১৪ মে) সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এ তথ্য জানিয়েছেন।


টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হুথিদের বিবৃতি অনুসারে, গত ২৪ ঘণ্টার মধ্যে বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের এটি তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা।

মুখপাত্র ইয়াহিয়া বলেছেন, ক্ষেপণাস্ত্রটি নিজ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং বিমানবন্দরের কার্যক্রম প্রায় এক ঘণ্টা বন্ধ রাখা হয়।

হুথিরা ফিলিস্তিনি জনগণের সমর্থনে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে, যতক্ষণ না ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ বন্ধ করে।

গাজা উপত্যকায় সংঘাত তীব্রতর হওয়ার সাথে সাথে হুথিরা ঘোষণা করে, তারা ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণ চালাবে এবং লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালীর মধ্য দিয়ে ইসরায়েলিপন্থী জাহাজগুলোকে চলাচলে বাধা দেবে।

২০২৫ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হুথিদের আক্রমণ বন্ধ হয়ে যায়। কিন্তু মার্চের শুরুতে ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে পুনরায় বর্বর হত্যাযজ্ঞ অব্যাহত রাখে। পরবর্তীতে হুথিরা প্রথমে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজের ওপর পুনরায় আক্রমণ শুরুর ঘোষণা দেয় এবং তারপর ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তুতে আক্রমণের প্রচেষ্টা পুনরায় শুরু করে।

১৫ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র ইয়েমেনের প্রায় এক-তৃতীয়াংশ ভূখণ্ড নিয়ন্ত্রণকারী হুথিদের লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা শুরু করে। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের মতে, এই অভিযানের লক্ষ্য আমেরিকান স্বার্থ রক্ষা করা এবং নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।

এর প্রতিক্রিয়ায় হুথিরা উত্তর লোহিত সাগরে অবস্থিত ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরীতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। হামলার ফলে জাহাজটির ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। সেই সঙ্গে বেশ কয়েকটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথিরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত