আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

মার্ক কার্নি: যুক্তরাজ্য ট্রাম্পকে আমন্ত্রণ করায় 'প্রভাবিত হয়নি' কানাডীয়রা

মার্ক কার্নি: যুক্তরাজ্য ট্রাম্পকে আমন্ত্রণ করায় 'প্রভাবিত হয়নি' কানাডীয়রা

ছবিঃ এলএবাংলাটাইমস

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাজ্য সরকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বার রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানানোয় কানাডীয়রা "প্রভাবিত হননি"।

সম্প্রতি স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নবনির্বাচিত প্রধানমন্ত্রী কার্নি বলেন, ট্রাম্প যখন বারবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করার মন্তব্য করছিলেন, সেই সময় যুক্তরাজ্যের পক্ষ থেকে এমন আমন্ত্রণে কানাডীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

কার্নি বলেন, "সোজা কথা, [কানাডীয়রা] এতে মোটেই প্রভাবিত হননি... পরিস্থিতি বিবেচনায় এটা ছিল অনুপযুক্ত। আমরা তখন সার্বভৌমত্ব নিয়ে স্পষ্ট অবস্থান নিচ্ছিলাম।"

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্পকে সফরের আমন্ত্রণ জানান। তবে এই আমন্ত্রণ উপযুক্ত ছিল কিনা—এ প্রশ্নে কার্নি বলেন, "এটা যুক্তরাজ্য সরকার ও বাকিংহাম প্যালেসের সিদ্ধান্ত। কূটনীতি তাদের কাজ।"

বিবিসি এই বিষয়ে কার্নি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে মন্তব্য চাইলেও তারা এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বাকিংহাম প্যালেসও এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এই ঘটনার মধ্যেই চলতি মাসের শেষ দিকে রাজা চার্লস তৃতীয় এবং রানি ক্যামিলার কানাডা সফরের প্রস্তুতি চলছে। এই সফরে রাজা চার্লস কানাডার পার্লামেন্ট উদ্বোধনে অংশ নেবেন এবং "থ্রোন স্পিচ" পাঠ করবেন—যা সাধারণত গভর্নর জেনারেলের দায়িত্ব।

এই ঐতিহাসিক ঘটনা সর্বশেষ ঘটেছিল ১৯৭৭ সালে, যখন রানি এলিজাবেথ দ্বিতীয় দ্বিতীয়বারের মতো থ্রোন স্পিচ পাঠ করেছিলেন। তার আগেরবার ছিল ১৯৫৭ সালে।

কার্নি বলেন, "এই আমন্ত্রণ কাকতালীয় নয়। এটি আমাদের সার্বভৌমত্বের reaffirmation – পুনর্ব্যক্তি। প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যে এই বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।"

হোয়াইট হাউসে ফেরার পর প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার কানাডার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছেন। তিনি কানাডা-মার্কিন সীমান্তকে "কৃত্রিমভাবে আঁকা রেখা" বলেও উল্লেখ করেছেন।

এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী কার্নি কড়া ভাষায় বলেছেন, "কানাডা বিক্রির জন্য নয়, কখনোই নয়।"

গত সপ্তাহে তিনি ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন, যেখানে একটি নতুন বাণিজ্য ও নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। তবে তিনি বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে শুধুমাত্র "যতক্ষণ পর্যন্ত আমরা প্রাপ্য সম্মান না পাই, ততক্ষণ পর্যন্ত" বৈঠক চালিয়ে যাবেন।

সাক্ষাৎকারে তিনি আরও জানান, ট্রাম্প এখন ৫১তম অঙ্গরাজ্য বিষয়ক বক্তব্যে কিছুটা পরিবর্তন এনেছেন। "আগে এটা ছিল তার প্রত্যাশা, এখন সেটা হয়েছে তার আকাঙ্ক্ষা। তবে তিনি বুঝেছেন যে এটা বাস্তবে ঘটবে না।"

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত