আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় যাচ্ছেন না ট্রাম্প

ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় যাচ্ছেন না ট্রাম্প

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় ব্যক্তিগতভাবে অংশ নিচ্ছেন না—এটি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে যে জল্পনা শুরু হয়েছিল, সেটির অবসান ঘটাল এই ঘোষণা।

গত কয়েকদিন ধরে ট্রাম্প ইঙ্গিত দিচ্ছিলেন যে, তিনি হয়তো তার পূর্ব-নির্ধারিত মধ্যপ্রাচ্য সফরসূচি বদলে তুরস্কে অনুষ্ঠিতব্য ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় যোগ দিতে পারেন।

বুধবার সাংবাদিকদের তিনি বলেছিলেন, “পুতিন চায় আমি সেখানে থাকি।” এই মন্তব্যে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

তবে পরে ক্রেমলিনের পক্ষ থেকে আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদের তালিকা প্রকাশ করা হয়, যেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নেই।

এরপরই হোয়াইট হাউসের দুই কর্মকর্তা CNN-কে নিশ্চিত করেন যে, ট্রাম্পও আলোচনায় অংশ নিচ্ছেন না।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, “এই মুহূর্তে ট্রাম্পের তিন-দেশ সফরের সূচি পরিবর্তন করা হবে বিপর্যয়কর।”

কেবল ভ্রমণের দিক থেকেই নয়, এত অল্প সময়ের মধ্যে এতো গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ট্রাম্পকে প্রস্তুত করাও একটি কূটনৈতিক চ্যালেঞ্জ হতো।

যদিও এসব বাস্তবতা থাকলেও ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়েই গেছেন—তিনি যেতে পারেন। এ নিয়ে তার নিজের টিম ও সমর্থকদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিক কেইটলান কলিন্স এর এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘’পুতিন চাইছে আমি সেখানে যাই, তাই এটা সম্ভব। আমি অনেক জীবন বাঁচাতে গেলে সেটাই করব।”

তিনি আরও বলেন, ‘’আমি না গেলে পুতিনও যাবেন না—এমনটা হতে পারে।”

বিরোধপূর্ণ পরিস্থিতি হলো—পুতিন নিজেই আলোচনায় যাচ্ছেন না, যদিও তিনিই আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। অন্যদিকে, ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন—তিনি শুধুমাত্র পুতিনের সঙ্গেই আলোচনা করবেন, অন্য কোনো রুশ প্রতিনিধির সঙ্গে নয়।

এই ঘটনাকে অনেকেই ট্রাম্প-পুতিন সম্পর্কের আরেকটি নাটকীয় পর্ব হিসেবে দেখছেন। ট্রাম্প বলেছিলেন, কয়েক দিনের মধ্যেই তিনি জানাবেন আসলে পুতিন তার সঙ্গে ‘খেলা’ করছেন কিনা।

ট্রাম্প বর্তমানে দোহা (কাতার) এবং আবুধাবি (সংযুক্ত আরব আমিরাত) সফরে রয়েছেন। শুক্রবার তিনি ওয়াশিংটনে ফিরে যাবেন। এদিকে, আলোচনার গুরুত্ব অনেকটাই কমে গেছে, যেহেতু দুই প্রধান নেতা কেউই সেখানে উপস্থিত থাকছেন না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত