আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ব্যক্তিগত বিমানের সঙ্গে বিশাল অঙ্কের বেতন পাবেন আনচেলত্তি

ব্যক্তিগত বিমানের সঙ্গে বিশাল অঙ্কের বেতন পাবেন আনচেলত্তি

ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সোমবার ( ১২ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। ২০২৬ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এই ইতালিয়ান কোচ।


২০২৬ ফিফা বিশ্বকাপে চোখ রেখেই আনচেলত্তিকে নিয়োগ দিয়েছে সিবিএফ। তার হাত ধরেই ষষ্ঠ বিশ্বকাপ জয়ের আশা বুনছে সেলেসাওরা। তাই ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সফল কোচকে তুষ্ট রাখতে চেষ্টার কোনো কমতি রাখছে না ব্রাজিল। আনচেলত্তিকে একটি ব্যক্তিগত বিমান দেওয়া হচ্ছে। যদিও বেতনের ব্যাপারে খোলাসা করেনি ব্রাজিলের শীর্ষ ফুটবল সংস্থা।
 
ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি।

ও গ্লোবো এক প্রতিবেদনে জানিয়েছে, আনচেলত্তি যেন তার মতো করে জীবন যাপন করতে পারেন, সেজন্য তাকে একটি ব্যক্তিগত বিমান দিতে চায়। রিও ডি জেনিরোতে থাকবেন এই ইতালিয়ান কোচ। সেখান থেকে ইউরোপ যেতে চাইলে সেই বিমান ব্যবহার করতে পারবেন আনচেলত্তি।


গ্লোবোস্পোর্তে জানিয়েছে, আনচেলত্তি আপাতত ১৪ মাসের চুক্তিতে সই করবেন। মেয়াদ বিশ্বকাপের পর পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। যদিও সিবিএফ তার বেতন নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এল পায়েস ও দিয়ারিও এএস-এর মতো গণমাধ্যম বলছে, প্রতি মৌসুমে এক কোটি ইউরো আয় করবেন আনচেলত্তি।

যদি ২০২৬ সালের বিশ্বকাপে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতে পারেন তাহলে ৫০ লাখ ইউরো বোনাস পাবেন ইতালিয়ান এই কোচ।

আগামী ২৬ মে লা লিগা মৌসুম শেষে ব্রাজিলে যোগ দেবেন আনচেলত্তি। ৬ জুন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে ডাগআউটে দাঁড়াবেন তিনি। এরপর ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত