আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

রান্নার উপকরণ সংরক্ষণের কৌশল

রান্নার উপকরণ সংরক্ষণের কৌশল

রান্নার অপরিহার্য একটি উপাদান হলো মসলাপাতি। বলা চলে, মসলার গুণে গুণান্বিত হয়ে ওঠে রান্না করা খাবার। আর মসলার এই অনন্য গুণটি নষ্ট হয়ে যায় সঠিকভাবে সংরক্ষণের অভাবে। এছাড়াও রান্নার আরও উপাদান সংগ্রহ ও ব্যবহারে কার্যকর কিছু কৌশল অবলম্বন করতে পারেন সহজেই। যা দিনশেষে আপনারই লাভের কারণ হবে। তাই আসুন জেনে নিই তেমন কিছু টিপস—

১. গরম মসলা ও গোটা জিরা কৌটাতে ভরে রোদের মধ্যে রাখবেন না, এতে ফ্লেভার নষ্ট হয়ে যায়। তাই র‌্যাকের মধ্যে এই ধরনের মসলা ভরে রাখুন।

২. ডালে প্রায়শই পোকা লেগে যায়। অল্প কয়েক ফোটা ক্যাস্টর অয়েল মিশিয়ে এয়ারটাইট কন্টেইনারে ডাল স্টোর করুন।

৩. লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া শুকনো খোলায় ভেজে নিয়ে স্টোর করুন। বেশিদিন তাজা থাকবে।

৪. বাটা মশলা স্টোর করতে উপরে লবণ ছড়িয়ে স্টোর করুন। বেশ কয়েকদিন ভালো থাকবে।

৫. আদা-লঙ্কা আলাদা আলাদা করে বেটে আইস ট্রেতে ভরে ফ্রিজে রাখুন। এই ফ্রোজেন কিউবগুলো জিপ লক ব্যাগে স্টোর করুন। তারপর লেভেল করে রাখুন। যা চটজলদি গ্রেভি তৈরি করার জন্য দারুণ কাজে দেয়।

৬. চিনি গুঁড়া করে ভরে রাখুন। গুঁড়া চিনি পাত্রের তলায় জমে যায় না। এ ছাড়া গুঁড়া চিনি বরফ ঠাণ্ডা জলেও সহজে গলে যায়। ফ্রুট জুস বানাতেও এর জুড়ি নেই।

৭. চা পাতা স্টোর করার আগে রোদে শুকিয়ে নিন। চা বেশিদিন তাজা থাকবে। এছাড়া চায়ের স্বাদও ভালো হবে।

৮. কর্পূরের শিশিতে কয়েকটা গোলমরিচ রাখুন। কর্পূরের গন্ধ উবে যাবে না, কর্পূর গলে যাবে না।

৯. কারিপাতা শিশিতে ভরে রাখলে শুকিয়ে যায়, টেস্টও নষ্ট হয়ে যায়। তাই কারিপাতা ধুয়ে নিয়ে ১-২ চামচ তেলে মুচমুচে করে ভেজে গুঁড়া করে নিন। এয়ারটাইট বোতলে এই কারি পাউডার ভরে রাখুন। তাজা থাকবে। এভাবে পুদিনা পাতাও স্টোর করে রাখতে পারেন।

১০. সল্ট শেকারের মধ্যে নুনের সঙ্গে কয়েকটা চাল মিশিয়ে রাখুন। সহজে নুন বেরিয়ে আসবে।

১১. ভিনিগার অথবা তেলের জারে স্টোর করুন ফ্রেস হার্বস।

১২. বেশ কয়েকবছর আমন্ড স্টোর করে রাখতে চাইলে ২-৩ টেবিল চামচ চিনি দিয়ে আমন্ড স্টোর করুন।

১৩. চালের মধ্যে কয়েকটা নিম পাতা দিয়ে স্টোর করুন। পোকা লাগবে না। গমের মধ্যে শুকনো মেথি বা মোটা দানার নুন বা নিমপাতা দিয়ে স্টোর করুন।

শেয়ার করুন

পাঠকের মতামত