আপডেট :

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

নিউইয়র্কে এক বাংলাদেশি পরিবারের সবাই করোনা আক্রান্ত

নিউইয়র্কে এক বাংলাদেশি পরিবারের সবাই করোনা আক্রান্ত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে বসবাসকারী এক বাংলাদেশি পরিবারের চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা দেশটির এলমাহস্ট হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা গেছে, ওই পরিবারের ৪৮ বছর বয়সী এক পুরুষ (হলুদ ক্যাবচালক) প্রথমে আক্রান্ত হন। পরে ৩৭ বছরের স্ত্রীও আক্রান্ত হন। তাদের ১৩ ও ১৫ বছরের দুই ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। পরিবারে প্রথম আক্রান্ত ব্যক্তি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।

নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে ৯ জন বাংলাদেশি রয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএস-এর সাধারণ সম্পাদক আসলাম আহমাদ খান বলেন, আমরা তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। কোনো কিছুর প্রয়োজন হলে সরবরাহ করার চেষ্টা করছি।

তিনি বলেন, আমাদের সামাজিক বৈশিষ্ট্য হচ্ছে কারো বিপদে পাশে দাঁড়নো। কিন্তু করোনাভাইরাস আমাদেরকে বিপরীত স্রোতে নিয়ে যাচ্ছে। এরপরেও আমরা পরস্পরের পাশে থাকতে হবে। সামাজিক যোগাযোগের নতুন মাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আম'রা পরস্পরের খোঁজখবর নেব, কাছে থাকব, আমাদের করণীয় সম্পর্কে মতবিনিময় করব।

তিনি বলেন, যারা ট্যাক্সি কিংবা উবার চালান তারা মালিক পক্ষের লোভনীয় অফার প্রত্যাখ্যান করে কিছুদিন বাসায় থাকুন। যাদের কাজে যেতেই হয় তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। এরপরেও আমাদেরকে পরস্পরের পাশে থাকতে হবে।

বিশ্বে এখন সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাস। এখন পর্যন্ত ১৭৯টি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। সারা'বিশ্বে ২ লাখ ৪৫ হাজার ৬১৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মা'রা গেছে ১০ হাজার ৪৮ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮ হাজার ৪৩৭ জন।

করোনা আতঙ্কে অনেক দেশই অবরুদ্ধ (লক ডাউন) হয়ে পড়েছে। দোকান-পাট, ব্যবসায় বাণিজ্য, স্কুল, কলেজ সব বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত চীনে ৮০ হাজার ৯৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অ'পরদিকে মা'রা গেছে ৩ হাজার ২৪৮ জন।

অপরদিকে, করোনায় আক্রান্ত হয়ে মৃ'ত্যুর ঘটনায় এখন সবার ওপরে আছে ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪২৭ জনের প্রাণহানির সঙ্গে সঙ্গে তারা ছাড়িয়ে গেছে করোনার উৎস চীনকেও। এ নিয়ে ইউরোপের দেশটিতে মোট মৃ'তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জনে।

শেয়ার করুন

পাঠকের মতামত