আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

হাফিজের শত রানে চাপে বাংলাদেশ

হাফিজের শত রানে চাপে বাংলাদেশ

দিনের শুরুতে ব্যাটিং আর পরে বোলিং ও ফিল্ডিংয়ে ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে চাপে পড়েছে বাংলাদেশ। মাত্র ২৭ রানে শেষ পাঁচ উইকেট হারানোয় প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে পারেনি তারা। পরে ক্যাচ হাতছাড়া করে দ্বিতীয় দিন শেষে অতিথিদের ভালো অবস্থানে যাওয়ার সুযোগ করে দিয়েছে স্বাগতিকরা।
দিনের শুরুতে ব্যাটিং আর পরে বোলিং ও ফিল্ডিংয়ে ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে চাপে পড়েছে বাংলাদেশ।
মাত্র ২৭ রানে শেষ পাঁচ উইকেট হারানোয় প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে পারেনি মুশফিকুর রহিমের দল। পরে ক্যাচ হাতছাড়া করে দ্বিতীয় দিন শেষে অতিথিদের ভালো অবস্থানে যাওয়ার সুযোগ করে দিয়েছে স্বাগতিকরা।
দ্বিতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ২২৭ রান। অতিথিরা এখনও ১০৫ রানে পিছিয়ে আছে।
মোহাম্মদ হাফিজ ১৩৭ ও আজহার আলি ৬৫ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ১৭৭ রানের জুটি গড়েছেন এই দুই জন।
রিভিউ নিয়ে ১৩ রানে বেঁচে যাওয়া হাফিজের ১৭৯ বলে খেলা চমৎকার ইনিংসটি ১২টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ। এ নিয়ে টানা তৃতীয় টেস্টে শতক পেলেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।
অভিষিক্ত সামি আসলামের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে পাকিস্তানকে ভালো সূচনা এনে দেন হাফিজ। সামিকে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি করে ১১.৫ ওভার স্থায়ী জুটি ভাঙেন তাইজুল ইসলাম।
অতিথিদের উদ্বোধনী জুটি ভাঙতে রিভিউয়ের সহায়তা নিতে হয় বাংলাদেশকে। তাইজুলের বলে আম্পায়ার সামিকে আউট না দিলেও নিশ্চিত ছিলেন পেছনে ক্যাচ ধরা বাংলাদেশের অধিনায়ক। রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন।
১১ ও ২৮ রানে দুই বার আজহারকে জীবন দেন মুশফিক। ২৩তম ওভারে সাকিব আল হাসানের বলে ও ৩৫তম ওভারে অভিষিক্ত মোহাম্মদ শহীদের বলে দুটি ক্যাচ গ্লাভসবন্দি করতে পারেননি বাংলাদেশের অধিনায়ক।
শহীদের বলে ক্যাচ গ্লাভসবন্দি করতে গিয়ে হাতে চোট পান মুশফিক। পানি পানের বিরতির সময় মাঠ ছাড়েন তিনি। বাকি সময়ে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস। 
ফিল্ডিং অনুযায়ী বল করতে পারেননি বাংলাদেশের বোলাররা। প্রচুর বাজে বল করে অতিথি ব্যাটসম্যানদের জন্য রান নেওয়াটা সহজ করে দেন তারা।
এর আগে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে প্রথম ইনিংসে ৩৩২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
বুধবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৪ উইকেটে ২৩৬ রান নিয়ে খেলা করার পর দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে ৮৯ রান যোগ করে স্বাগতিকরা। দ্বিতীয় সেশনে মাত্র ৭ রান যোগ করে শেষ দুই উইকেট হারানোয় বড় সংগ্রহ গড়া যায়নি।
দ্বিতীয় দিনের শুরুতেই আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান সাকিবকে হারায় বাংলাদেশ। ২৫ রান করে ফিরে যান আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ থাকা এই অলরাউন্ডার।
ষষ্ঠ উইকেটে সৌম্য সরকারের সঙ্গে ৬২ রানের চমৎকার একটি জুটি উপহার দেন মুশফিক। টেস্ট অভিষেকে বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছিলেন সৌম্য। আত্মবিশ্বাসী সব শট খেলা এই ব্যাটসম্যান অবশ্য বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি।
এক সময়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৩০৫ রান। এরপর মাত্র ২৭ রান যোগ করতে শেষ ৫ উইকেট হারানোয় সাড়ে তিনশ’ রান পর্যন্তও যেতে পারেনি স্বাগতিকরা।
হাফিজের বলে উড়িয়ে মারতে গিয়ে আসাদ শফিকের দারুণ ক্যাচে পরিণত হওয়া সৌম্য করেন ৩৩ রান। পরের ওভারে ফিরে যান মুশফিকও (৩২)। বাংলাদেশের অধিনায়ককে মিসবাহ-উল-হকের ক্যাচে পরিণত করেন ইয়াসির শাহ।
নিজের পরের ওভারে আবার আঘাত হানেন ইয়াসির। এবার তাইজুলকে (১) বোল্ড করেন তিনি।
৮ উইকেটে ৩২৫ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যায় বাংলাদেশ। এরপর মাত্র ৩ ওভার স্থায়ী হয় তাদের ইনিংস। ৭ রান যোগ করতে শেষ দুই ব্যাটসম্যান শহীদ ও রুবেল হোসেনের উইকেট হারায় তারা। শুভাগত হোম চৌধুরী অপরাজিত থাকেন ১২ রানে।
তিনটি করে উইকেট নেন ওয়াহাব রিয়াজ ও ইয়াসির।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস: ১২০ ওভারে ৩৩২ (তামিম ২৫, ইমরুল ৫১, মুমিনুল ৮০, মাহমুদউল্লাহ ৪৯, সাকিব ২৫, মুশফিক ৩২, সৌম্য ৩৩, শুভাগত ১২*, তাইজুল ১, শহীদ ১০, রুবেল ২; ওয়াহাব ৩/৫৫, ইয়াসির ৩/৮৬, হাফিজ ২/৪৭, বাবর ২/৯৯)
পাকিস্তান প্রথম ইনিংস: ৫৮ ওভারে ২২৭/১ (হাফিজ ১৩৭*, সামি ২০, আজহার ৬৫*; তাইজুল ১/৪৩)।



শেয়ার করুন

পাঠকের মতামত